Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024, KKR vs PBKS Updates: বেয়ারস্টো-শশাঙ্কের ব্যাটে টি২০ ক্রিকেটে সবচেয়ে বড় জয় পাঞ্জাব কিংসের

IPL 2024: আইপিএলে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সামনে পাঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালসের পর দ্বিতীয় দল হিসেবে ১২ পয়েন্টের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় কেকেআর।

প্লে-অফের আশা জিইয়ে রাখতে আজ যে কোনও মূল্যে জিততেই হবে পাঞ্জাব কিংসকে। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। এই ম্যাচের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024  KKR vs PBKS Updates                                                          -      -

Apr 26, 2024, 11:26 pm IST

সবচেয়ে বড় জয়

আইপিএল তো বটেই, টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড দখলে নিল পাঞ্জাব কিংস। ইডেনে রেকর্ড টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে পাঞ্জাব কিংস। ৩.৩ ওভারে ৫০, ৭.২ ওভারে ১০০, ১১ ওভারে ১৫০ ও ১৫ ওভারে ২০০ রান পার করে ফেলে স্যাম কারানের দল। ওপেনিং জুটি ভাঙে ষষ্ঠ ওভারের শেষ বলে। ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ২০ বলে ৫৪ রান করে রান আউট হন প্রভসিমরণ সিং। এরপর রাইলি রুসোকে নিয়ে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন জনি বেয়ারস্টো। প্রভসিমরণকে সরাসরি থ্রো-য় রান আউট করার পর পাঞ্জাব কিংসের দ্বিতীয় উইকেটটি তুলে নেন সুনীল নারিন। ১৬ বলে ২৬ রান করে রুসো ফিরলে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ১২.৩ ওভারে ২ উইকেটে ১৭৮। জনি বেয়ারস্টো এদিন আইপিএলে দ্বিতীয় শতরান পেলেন। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৫২ বলে শতরান পূর্ণ করেছিলেন। এবারের আইপিএলে ছন্দে ছিলেন না। কিন্তু আজকের ম্যাচে কামব্যাক করেই শতরান পেলেন ৪৫ বলে। ৮টি করে চার ও ছয় মেরেছেন। টি২০-তে তাঁর চতুর্থ শতরান। বেয়ারস্টোর সঙ্গে পাঞ্জাবের জয়ে অবদান রাখলেন দুরন্ত ছন্দে থাকা শশাঙ্ক সিং। ২টি চার ও ৮টি ছয়ের সাহায্যে তিনি ২৮ বলে ৬৮ রানে অপরাজিত থাকলেন। বেয়ারস্টো ৮টি চার ও ৯টি ছয়ের সাহায্যে ৪৮ বলে ১০৮ রানে অপরাজিত থাকলেন। পাঞ্জাবের ইনিংসে রয়েছে ১৫টি চার ও ২৪টি ছক্কা। সুনীল নারিন ছাড়া কোনও বোলার পাতে দেওয়ার মতো নয়। নারিন ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট পেলেন। কেকেআরের অভিষেকে শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা ৩ ওভারে দেন ৪৮। হর্ষিত রানা ৪ ওভারে ৬১, ইমপ্যাক্ট সাব অনুকূল রায় ২ ওভারে ৩৬, বরুণ চক্রবর্তী ৩ ওভারে ৪৬, আন্দ্রে রাসেল ২ ওভারে ৩৬ ও রামনদীপ সিং ৪ বলে ৯ রান দেন। টি২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকা গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রানের টার্গেট তাড়া করে জিতেছিল। ফলে টি২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান করে জেতার নজিরও পাঞ্জাব কিংসেরই দখলে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কেকেআর রইল দ্বিতীয় স্থানেই। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস আটে। ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস।
Apr 26, 2024, 10:59 pm IST

বেয়ারস্টোর শতরান

জনি বেয়ারস্টো আইপিএলে দ্বিতীয় শতরান পেলেন। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৫২ বলে শতরান পূর্ণ করেছিলেন। এবারের আইপিএলে ছন্দে ছিলেন না। কিন্তু আজকের ম্যাচে কামব্যাক করেই শতরান পেলেন ৪৫ বলে। ৮টি করে চার ও ছয় মেরেছেন। টি২০-তে তাঁর চতুর্থ শতরান।
Apr 26, 2024, 9:25 pm IST

ইডেনে রেকর্ড রান কেকেআরের

কলকাতা নাইট রাইডার্স ইডেনে সর্বাধিক দলগত রানের রেকর্ড গড়ল। পাঞ্জাব কিংসকে দিল ২৬২ রানের টার্গেট। কেকেআর ২০ ওভারে ৬ উইকেটে ২৬১ রান তুলেছে। ওপেনিং জুটিতে ১০.২ ওভারে ওঠে ১৩৮ রান। ফিল সল্ট ৩৭ বলে ৭৫ (৬টি করে চার ও ছয়ের সাহায্যে) এবং সুনীল নারিন ৩২ বলে ৭১ (৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে) রান করেন। আন্দ্রে রাসেল ১২ বলে ২৪, অধিনায়ক শ্রেয়স আইয়ার ১০ বলে ২৮, রিঙ্কু সিং ৪ বলে ৫ রান করেন। ভেঙ্কটেশ আইয়ার শেষ বলে রান আউট হন ২৩ বলে ৩৯ (তিনটি চার ও ২টি ছয়) রান করে। রামনদীপ সিং ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন। অর্শদীপ সিং চার ওভারে ৪৫ রানে ২টি এবং স্যাম কারান ৪ ওভারে ৬০, রাহুল চাহার ৪ ওভারে ৩৩ ও হর্ষল প্যাটেল ৩ ওভারে ৪৮ রান দিয়ে ১টি করে উইকেট নেন। কাগিসো রাবাডা ৩ ওভারে ৫২ ও হরপ্রীত ব্রার ২ ওভারে ২১ রান দিয়ে কোনও উইকেট পাননি।
Apr 26, 2024, 7:10 pm IST

পাঞ্জাব কিংসের একাদশ

পাঞ্জাব কিংস- জনি বেয়ারস্টো, স্যাম কারান (অধিনায়ক), রাইলি রুসো, জিতেশ শর্মা (উইকেটকিপার), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, রাহুল চাহার।
Apr 26, 2024, 7:09 pm IST

কলকাতা নাইট রাইডার্সের একাদশ

কেকেআর- ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, দুষ্মন্ত চামিরা।
Apr 26, 2024, 7:04 pm IST

দুই দলেই পরিবর্তন

পাঞ্জাব কিংস দলে লিয়াম লিভিংস্টোনের জায়গায় খেলছেন জনি বেয়ারস্টো। কেকেআর দলে নেই মিচেল স্টার্ক। অধিনায়ক শ্রেয়সের দাবি, স্টার্কের আঙুল কেটেছিল আগের ম্যাচে। আজ খেলছেন দুষ্মন্ত চামিরা।
Apr 26, 2024, 7:02 pm IST

টস জিতল পাঞ্জাব কিংস

ইডেনে টস জিতলেন পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান। কেকেআরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ।
Apr 26, 2024, 6:50 pm IST

পারস্পরিক দ্বৈরথের ফলাফল

আইপিএলে এই নিয়ে ৩৩ বার মুখোমুখি হচ্ছে কলকাতা ও পাঞ্জাব। পারস্পরিক দ্বৈরথের নিরিখে শাহরুখ খানের কেকেআর প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের চেয়ে এগিয়ে রয়েছে। ৩২টির মধ্যে কেকেআরের জয় ২১টিতে, পাঞ্জাব জিতেছে ১১টিতে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে কেকেআর এগিয়ে ৩-২ ব্যবধানে। গত বছর প্রথম সাক্ষাতে মোহালিতে ডিএলএস মেথডে ৭ রানে জয় ছিনিয়ে নিয়েছিল পাঞ্জাব কিংস। যদিও ফিরতি সাক্ষাতে ইডেনে কেকেআর শেষ বলে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। ইডেনে ১২টি ম্যাচে পাঞ্জাব মাত্র ৩ বার জিতেছে। ইডেনে দুই দলের শেষ ৮টি দ্বৈরথের সাতটিতেই শেষ হাসি হেসেছে কেকেআর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+