IPL 2024: টি২০ ক্রিকেটের ইতিহাসে প্রথমবার, মুম্বই-আরসিবি ম্যাচে সৃষ্টি হল বিরল রেকর্ড
বৃহস্পতিবার ছিল এবারের আইপিএলের ২৫তম ম্যাচ। বেঙ্গালুরুর বিরুদ্ধে বিরাট জয় পেল মুম্বই। আরসিবি মুম্বই ম্যাচ মানেই স্টার ওয়ার। দুই দলেই তারকার ছড়াছড়ি। কিন্তু পাঁচবারের চ্যাম্পিয়নদের আগুনে পারফরম্যান্সে ঝলসে গেল বিরাট ব্রিগেড। সেইসঙ্গে এই ম্যাচে একটি বিরল রেকর্ডও তৈরি হল। টি২০ ক্রিকেটের ইতিহাসে নজির সৃষ্টি করল এই ম্যাচ।
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবি মুম্বই ম্যাচে যে রেকর্ড হল তা এক কথায় নজিরবিহনী। ২১ বছরের টি২০ ক্রিকেটের ইতিহাসে এমন রেকর্ড হয়নি। প্রথমে ব্যাট করে ১৯৬ রান তোলে আরসিবি। এই ম্যাচে কোহলি রান না পেলেও আরসিবির তিন ব্যাটার অর্ধশতরান করেন। মুম্বইয়ের বিরুদ্ধে ডুপ্লেসিস ৬১, রজত পাটীদার ৫০ এবং দীনেশ কার্তিক ৫৩ রান করেন।

২১ বছরের টি২০ ক্রিকেটের ইতিহাসে প্রথমবার একটি ম্যাচে তিনটি অর্ধশতরান হওয়ার পাশাপাশি একজন বোলার পাঁচ উইকেট সংগ্রহ করলেন। ১৭ ফেব্রুয়ারী ২০০৫ সালে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি২০ ম্যাচ হয়েছিল। প্রথম টি২০ খেলাটি ১৩ জুন ২০০৩-এ হয়েছিল, যা এখন থেকে প্রায় ২১ বছর আগে। কিন্তু এই ধরনের রেকর্ড প্রথমবার হল টি২০ ম্যাচে।
হারের হ্যাটট্রিক কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে মু্ম্বই, অন্যদিকে আরসিবি ক্রমশ তলানিতে যাচ্ছে।আরসিবির দেওয়া ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ১০১ রান তোলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ। তাঁরা দু'জনই মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের ভিত গড়ে দেন। যে ছন্দে এগোচ্ছিলেন রোহিত-ঈশান, তাতে ১০ উইকেটেই ম্যাচ জিতে নিতে পারত মুম্বই।
মুম্বই আইপিএল অভিযান শুরু করতে টানা তিনটি পরাজয়ের পরে, পাঁচবারের চ্যাম্পিয়নরা ঘরের মাঠে পর পর দুই ম্যাচ জিতল। তারা দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে ওয়াংখেড়েতে একটি রান-স্কোরিং ফেস্টে তাদের প্রচারকে পুনরুজ্জীবিত করতে প্রতিদ্বন্দ্বী আরসিবিকে আরও এক ওভার পাওয়ার আগে।
এই জয়ের ফলে ২ পয়েন্ট পাবার পাশাপাশি নেট রানরেট বাড়িয়ে নিল মুম্বই। এবং পয়েন্ট টেবলের সাতে পৌঁছে গেলেন রোহিতরা। আর ৬ ম্যাচে মাত্র ১টিতে জিতে পয়েন্ট টেবলের ৯ নম্বরে এখন আরসিবি।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications