Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024 Final: মে মাসের ২৬ তারিখ আইপিএল ফাইনাল হচ্ছে দ্বিতীয়বার, কীভাবে রয়েছে কলকাতা কানেকশন?

IPL 2024 Final: আইপিএলের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল ফাইনাল হচ্ছে ২৬ মে। আবহাওয়ার পূর্বাভাস মিললে কালই সপ্তদশ আইপিএলের চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।

মে মাসের এই দিনটিতে এর আগে আইপিএল ফাইনাল হয়েছিল ২০১৩ সালে। ফলে দিনটির সঙ্গে কলকাতা-কানেকশন রয়েছে ভালোভাবেই। কেন না, কাল যেমন কেকেআর খেলবে, তেমনই ১১ বছর আগের দিনটিতে কলকাতায় হয়েছিল আইপিএল ফাইনাল।

IPL 2024 Final

২০০৮ সালের আইপিএল ফাইনাল হয়েছিল ১ জুন, নভি মুম্বইয়ে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ বলে তিন উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান রয়্যালস। ২০০৯ সালের আইপিএল ফাইনালে ২৪ মে জোহানেসবার্গে ডেকান চার্জার্স ৬ রানে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

২০১০ সালের আইপিএল ফাইনালে নভি মুম্বইয়ে ২৫ এপ্রিল চেন্নাই সুপার কিংস ২২ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ২০১১ সালের আইপিএল ফাইনাল হয়েছিল চেন্নাইয়ের চিপকে, ২৮ মে। সিএসকে ৫৮ রানে আরসিবিকে হারিয়ে খেতাব দখলে রাখে।

২০১২ সালের আইপিএল ফাইনাল চিপকেই হয়েছিল। ২৭ মে সেই ফাইনালে কেকেআর ২ বল বাকি থাকতে ৫ উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবার খেতাব জিতেছিল। আইপিএলের ইতিহাসে একবারই ২৬ মে ফাইনাল ম্যাচ হয়েছিল, সেটি হয়েছিল কলকাতাতেই।

২০১৩ সালের আইপিএলে ইডেনে আইপিএল ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স ২৩ রানে হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংসকে। ২০১৪ সালের আইপিএল ফাইনাল হয়েছিল বেঙ্গালুরুতে। ১ জুন সেই ফাইনালে কেকেআর ৩ বল বাকি থাকতে ৩ উইকেটে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয়বার খেতাব জেতে।

২০১৫ সালের ২৪ মে কলকাতার ইডেনে আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৬ সালের আইপিএল ফাইমাল হয়েছিল ২৯ মে। বেঙ্গালুরুতে সেই ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ ৮ রানে হারিয়ে দেয় আরসিবিকে।

২০১৭ সালের আইপিএল ফাইনাল হয়েছিল ২১ মে। হায়দরাবাদে সেই ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স ১ রানে হারিয়েছিল রাইজিং পুনে সুপার জায়ান্টকে। ২০১৮ সালের ২৭ মে আইপিএল ফাইনাল হয়েছিল মুম্বইয়ে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৯ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় পায় চেন্নাই সুপার কিংস।

২০১৯ সালের আইপিএল ফাইনাল হয়েছিল ১২ মে। হায়দরাবাদে হওয়া সেই ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ১ রানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে আইপিএল হয়েছিল দুই ধাপে। ১০ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে দিল্লি ক্য়াপিটালসকে ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে হারায় মুম্বই ইন্ডিয়ান্স।

২০২১ সালের আইপিএল ফাইনাল হয়েছিল অক্টোবরের ১৫ তারিখ দুবাইয়ে। সেবার কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে ২৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। ২০২২ সালের আইপিএল ফাইনাল আমেদাবাদে হয়েছিল ২৯ মে। রাজস্থান রয়্যালসকে ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গুজরাত টাইটান্স।

গত বছর আইপিএল ফাইনাল ছিল আমেদাবাদেই। ২৮ তারিখ বৃষ্টির কারণে ম্য়াচ শেষ করা যায়নি। খেলা গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। ডিএলএস মেথডে শেষ বলে ৫ উইকেটে জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+