IPL 2024 Final: আইপিএল ফাইনাল লাল মাটির পিচে, শ্রেয়সের তুরুপের তাস কারা? রণকৌশল গোপন রাখলেন কামিন্স

IPL 2024 Final: আইপিএল ফাইনালে পিচের চরিত্র দ্বিতীয় কোয়ালিফায়ারের মতো হবে না। সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্সের পাশে বসে এমনই দাবি করলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার।

দ্বিতীয় কোয়ালিফায়ারে ডিউ ফ্যাক্টর হবে বলে মনে করা হলেও বাস্তবে তা হয়নি। তবে কাল পরিস্থিতি বদলাতেই পারে। যদিও এই বিষয়ে তাঁদের ফোকাস নেই বলেই জানালেন নাইট অধিনায়ক।

IPL 2024 Final

দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ভেবেছিলেন, ডিউ ফ্যাক্টরে পরের দিকে ব্যাটিং করা সুবিধাজনক হবে। যদিও তা হয়নি। মন্থর পিচে দাপট দেখিয়েছেন সানরাইজার্সের স্পিনাররা। পার্ট টাইম বোলাররাই বাজিমাত করেছেন।

আজ মেরিনা বিচে আইপিএল ট্রফি নিয়ে ফোটোসেশনে হাজির ছিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার ও সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। সাংবাদিক সম্মেলনে প্রথম প্রশ্নই ছিল বাউন্সার, যাতে ডাক করলেন কামিন্স।

টস জিতলে প্রথমে ব্যাটিং করা ঠিক হবে কিনা তা জানতে চাওয়া হলে রণকৌশল ফাঁস করেননি কামিন্স। জানিয়ে দিলেন, কাল মাঠে গিয়েই সিদ্ধান্ত নেবেন। শ্রেয়স আইয়ার বললেন, কাল টিভিতে দেখে মনে হয়েছে কালো মাটির পিচে খেলা হয়েছে। ফাইনাল লাল মাটির পিচে। ফলে চরিত্রগত বদল থাকবেই।

শ্রেয়সের আরও দাবি, ডিউ ফ্যাক্টর হয়নি। স্পিনাররা পরের দিকে ভালোমতোই বল ঘুরিয়েছেন। কাল কী হবে তা আগাম বলা মুশকিল। তবে চাইব আমি যা সিদ্ধান্ত নিই কিংবা কামিন্স যা সিদ্ধান্ত নিন না কেন, সব যেন আমাদের পক্ষেই আসে।

ডিউ ফ্যাক্টরে তাঁরা ফোকাস রাখছেন না বলেও দাবি শ্রেয়সের। তাঁর মতে, মাইন্ডসেট ফারাক গড়ে দিতে পারে। সে কারণে পরিস্থিতি যা হোক না কেন তা মোকাবিলার জন্য ক্রিকেটারদের দক্ষতাই গুরুত্বপূর্ণ। দলের সতীর্থদের পারফরম্যান্সেও খুশি শ্রেয়স।

কেকেআর ও সানরাইজার্সের অধিনায়করা তাঁদের দলে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। চিপকের উইকেটে স্পিনাররা সাহায্য পান। ফলে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীই যে তাঁর তুরুপের তাস হতে পারেন সেই ইঙ্গিত দেন শ্রেয়স। তাঁর কথায়, নারিন ও বরুণ যেভাবে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন ঘটিয়ে বোলিং করছেন সেটা উল্লেখযোগ্য। মাঝের ওভারেও রান তোলার গতিতে রাশ টানছেন। আশা করি, কালও সেটা হবে।

২০২০ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন আইপিএল ফাইনালে। চার বছরের ব্যবধানে এবার কেকেআরকে ফাইনালে তুলেছেন শ্রেয়স। নাইট অধিনায়ক জানিয়ে দিলেন, কেকেআরকে দু-বার আইপিএল খেতাব জেতানো গৌতম গম্ভীর মেন্টর হিসেবে যেভাবে রণকৌশল ঠিক করায় ভূমিকা নিচ্ছেন, তার সদর্থক ফল মিলছে। সেই ধারাবাহিকতা ফাইনালে অব্যাহত থাক, চাইছেন শ্রেয়স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+