Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: আরসিবির জয়ের নেপথ্যে ধোনির ছক্কা! ভারতীয় ক্রিকেটে মাহি যুগের সমাপ্তি?

ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ফিনিশাররের নাম মহেন্দ্র সিং ধোনি। আরসিবির বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে নেমেছিলেন,সিএসকে ভক্তরা আশা করেছিলেন মাহি ঠিকই বৈতরণী পার করে দেবেন। কিন্তু ৪২-এর মাহি আশা জাগিয়েও পারলেন না। আরসিবির কাছে ২৭ রানে হেরে আইপিএল থেকে বিদায় নিল সিএসকে। সেইসঙ্গে মাহির কেরিয়ারেও কি শেষ ম্যাচ হয়ে থাকল?

এমএস ধোনি এখনও সরকারিভাবে কিছু ঘোষণা না করলেও ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় ধোনিকে বিদায়ী সংবর্ধনা দিতে শুরু করেছেন। তঁার ভক্তরা প্রায় দুই দশক ধরে ক্রিকেট বিশ্বকে এত কিছু দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ধোনিকে।

Mahendra Singh Dhoni

১০ জুলাই, ২০১৯ - ধোনি-জাদেজা জুটি একদিনরের বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতকে জেতাতে পারেননি। তারপর আর ধোনি আন্তর্জাতিকে মাঠে নামেনি, ২০২০ সালের ১৫ অগাস্ট অবসর ঘোষণা করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এদিনও শেষ পর্যন্ত ছিল এই জুটি। ধরে নেওয়া যায় এটাই ধোনির শেষ কেরিয়ার ম্যাচ।

শেষ ওভারে ম্যাচ জিততে চেন্নাইয়ের দরকার ছিল ৩৫ রান। কিন্তু ধোনিদের পাখির চোখে ছিল মাত্র ১৭ রান। ডুপ্লেসি বল দিয়েছিলেন যশ দয়ালকে। ব্যাটার ছিলেন ধোনি। গত বছর রিঙ্কু সিংহের হাতে পাঁচ ছক্কা খাওয়া বোলারের প্রথম বল উড়িয়ে দেন ধোনি। বল চলে যায় স্টেডিয়ামের বাইরে। ১১০ মিটারের সেই ছক্কার পর নতুন শুকনো বল নিতে বাধ্য হন আম্পায়ারেরা। তাতেই লাভ হয় বেঙ্গালুরুর। শুকনো বলেই ম্যাচ জিতিয়ে দেন যশ দয়াল।

ম্যাচের পরে আরসিবি সাজঘরে দীনেশ কার্তিকও বলেন,, "ধোনির ওই ১১০ মিটার ছক্কা একেবারে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে। আমাদের জন্য ওটাই সেরা ঘটনা। যার ফলে আমরা নতুন বল পেয়েছি। ওটাই ম্যাচ জিতিয়ে দিল।" যা শুনে হাসিতে ফেটে পড়েন বিরাট।

এর আগে ১৬টি আইপিএলের মধ্যে ১০ বার অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছেন এমএস ধোনি। ৯ বার সিএসকের হয়ে ও একবার পুণের হয়ে। এখনও পর্যন্ত ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন এমএস ধোনি। প্রতিবারই সিএসকের হয়ে। ৬ বার রানার্স হয়েছেন। ৫ বার চেন্নাইয়ের হয়ে ও একবার পুণের হয়ে।

২০২৩ আইপিএল শেষে ধোনি বলেছিলেন ফ্যানেদের ভালবাসার কারণে আরও একটি মরশুম খেলতে চান তিনি। চেন্নাইতে রাজস্থান ম্যাচ শেষে গোটা মাঠ পরিক্রমা করেছিলেন মাহি। তখনও সিএসকে ফ্যানেরা ভেবেছিল এলিমিনেটর ও ফাইনালে ফের চিপকে দেখা যাবে সাত নম্বর জার্সিধারী ব্যক্তিকে। কিন্তু আরসিবির বিরুদ্ধে ম্যাচই কী শেষ হয়ে থাকল ধোনির?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+