IPL 2024: মধুরেণ সমাপয়েৎ হলে কি আইপিএলের শেষ চারে যাবে দিল্লি? লখনউয়ের সামনে কোন পথ খোলা?
IPL 2024: চলতি আইপিএলে কালই দিল্লি ক্যাপিটালসের অভিযান শেষ হতে চলেছে। কেন না, সরু সুতোয় ক্যাপিটালসের ভাগ্য ঝুলে থাকলেও অঙ্কের জটিল নিয়মের বাস্তবায়ন কার্যত অসম্ভব।
লখনউ সুপার জায়ান্টস অবশ্য টানা ২ ম্যাচে বড় হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে এবারের আইপিএলের শেষ ম্যাচে। লোকেশ রাহুলদের প্লে-অফে ওঠার পথ দিল্লির তুলনায় অনেকটাই মসৃণ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাজয়ের ফলে দিল্লি ক্যাপিটালসের নেট রান রেটেও বড় ধাক্কা লেগেছে। ঋষভ পন্থদের শেষ ম্যাচটি হোম ম্যাচ। সাসপেনশন কাটিয়ে নেতৃত্বের ব্যাটন থাকবে পন্থের হাতে। ১৩ ম্যাচে দিল্লির পয়েন্ট ১২, নেট রান রেট মাইনাস (-) ০.৪৮২।
দিল্লির সামনে কঠিন অঙ্ক। প্লে-অফে উঠতে গেলে সানরাইজার্স হায়দরাবাদকে বাকি ২টি ম্যাচে মোট ১৫০ রানে হারতে হবে (প্রথমে ব্যাট করা দল ২০০ তুললে)। তাহলে নেট রান রেটে সানরাইজার্স হায়দরাবাদকে টেক্কা দিতে লখনউয়ের বিরুদ্ধে কাল ৬৪ রানে জিততে হবে। ফলে দিল্লির বিদায় নিশ্চিত এটা বললে অত্যূক্তি হয় না।
লখনউ সুপার জায়ান্টসের দিল্লি ম্যাচের পর খেলা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। লখনউয়ের ঝুলিতে ১২ ম্যাচে ১২ পয়েন্ট। ২টি ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। তাদের নেট রান রেট মাইনাস (-) ০.৭৬৯। ফলে লখনউকে বাকি ম্যাচগুলি বড় ব্যবধানে জিততে হবে, নেট রান রেট ভালো জায়গায় নিয়ে যেতে হলে।
রাজস্থান রয়্যালস তাদের বাকি ম্যাচগুলি হারলেই কিছুটা সুবিধা হতে পারে লখনউয়ের। কেন না, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ ১৬ পয়েন্টে পৌঁছলে মুশকিল হবে লখনউয়ের। সেই নেট রান রেটের কারণেই। দিল্লির বিরুদ্ধে চারটি দ্বৈরথে লখনউ জিতেছে তিনটিতে। যদিও চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতেছিল লখনউ।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দল- কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), নিকোলাস পুরান, মার্কাস স্টইনিস, ক্রুণাল পাণ্ডিয়া, আয়ুষ বাদোনি, দীপক হুডা, কৃষ্ণাপ্পা গৌতম, যশ ঠাকুর, রবি বিষ্ণোই, নবীন উল হক।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল- ডেভিড ওয়ার্নার, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, শেই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবস, রসিখ সালাম, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা। বোলিংয়ের সময়- খলিল আহমেদ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications