IPL 2024: আইপিএলে এক ভারতীয় ক্রিকেটারকে নিয়ে সিএসকে-গুজরাতের লড়াই দেখছেন অশ্বিন, পাবেন বিরাট দামও! কে তিনি?
আইপিএল নিলাম মানেই 'ভানু পেল লটারি।' দেশ-বিদেশের প্রচারের আড়ালে থাকা অনেক ক্রিকেটার রাতারাতি বিখ্যাত হয়ে যান আইপিএলের সৌজন্যে। এমনকী রেকর্ড পরিমাণ দাম পেয়ে বদলে যায় সেই ক্রিকেটারদের জীবনও। আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে বসতে চলেছে ২০২৪ সালের আইপিএলের মেগা নিলাম। অনামী কে হতে পারেন তারকা? উত্তর দিলেন আর অশ্বিন।
রাচিন রবীন্দ্র থেকে ট্রাভিস হেড, বিশ্বকাপে নজরকাড়া একাধিক তারকা যেমন নিলামে উঠবেন তেমনই শার্দূল ঠাকুরদের মতো দেশীয় ক্রিকেটারদের ভাগ্যও পরীক্ষা হবে। কিন্তু একজন ক্রিকেটারকে নিয়ে নিলামে তীব্র লড়াই হতে পারে গুজরাত এবং চেন্নাইয়ের মধ্যে? সেই রকম আভাস দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার অশ্বিন।

রবিচন্দ্রন অশ্বিন শাহরুখ খান প্রসঙ্গে বলেন, "আমি শাহরুখ খানের জন্য চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্সের মধ্যে লড়াই দেখতে পাচ্ছি। গুজরাত দল হার্দিক পাণ্ডিয়াকে ছেড়ে দিয়েছে, ফলে তাদের একজন ভালো ফিনিশার প্রয়োজন। একজন পাওয়ার হিটারের প্রয়োজন। পাঞ্জাব কিংস ৯ কোটির বিনিময়ে নিয়েছিল শাহরুখকে।'
একইসঙ্গে অশ্বিন কত টাকা পেতে পারেন পঞ্জাবের প্রাক্তনী? সেটাও আগাম জানিয়ে দিয়েছেন। অশ্বিনের কথায়, ' আমি নিশ্চিত শাহরুখ নিজের দক্ষতা দেখিয়েছেন ২০২৩ সালের আইপিএলে। এরপরেও কি ওর দাম বাড়বে না? আমি মনে করি তিনি ১২-১৩ কোটি টাকা পেতে পারেন। গুজরাতের পাশাপাশি চেন্নাইও শাহরুখকে দলে নেওয়ার জন্য ঝাঁপাবে বলেই মনে হচ্ছে।"
মিচেল স্টার্ক আইপিএলে কামব্যাক করতে চলেছেন। চেন্নাই সুপার কিংস নিলামে তাকে নেওয়ার চেষ্টা করতে পারে বলে জানা গেছে। স্টার্ককে নিতে পারলে তাদের পেস বোলিং বিভাগ অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে।
-
আইপিএল ২০২-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত বিসিসিআইয়ের, এর আগে আর কোন বছর বন্ধ থেকেছে অনুষ্ঠান? -
কাল শুরু আইপিএল, আরসিবির সামনে সানরাইজার্স, ফোকাসে বিরাট -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
সানরাইজার্সকে চূর্ণ করে বিরাট জয় আরসিবির, আইপিএল অভিষেকে নজর কাড়লেন ডাফি -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর












Click it and Unblock the Notifications