Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: ফার্স্ট বয়কে হারিয়ে দিল লাস্ট বয় দিল্লি! গুজরাত-বধে নায়ক ইশান্ত ও আমন

আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। শেষ ওভারে হার্দিক পাণ্ডিয়াদের জিততে দরকার ছিল ১২। ইশান্ত শর্মার দুরন্ত বোলিংয়ে শেষ হাসি হাসলেন ডেভিড ওয়ার্নাররা। লড়াই কঠিন হলেও প্লে-অফের দৌড়েও রইলেন।

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাত টাইটান্সকে ৫ রানে হারিয়ে চলতি আইপিএলের তৃতীয় জয় পেল দিল্লি। হার্দিক পাণ্ডিয়ার অর্ধশতরান কিংবা রাহুল তেওয়াটিয়ার ঝোড়া ব্যাটিংয়েও জয় অধরাই রইল গুজরাতের। ইশান্ত শর্মা ও খলিল আহমেদ নিলেন ২টি করে উইকেট।

খলিল আহমেদ

১৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গুজরাত টাইটান্স। ৬.৪ ওভারে ৩২ রান ওঠার ফাঁকে পড়ে চার উইকেট। খলিল আহমেদের প্রথম ওভার মেডেন, ঋদ্ধিমান সাহা শূন্য রানে ফেরেন। শুভমান গিল ৭ বলে ৬, বিজয় শঙ্কর ৯ বলে ৬ ও ডেভিড মিলার ৩ বলে শূন্য রান করে আউট হন।

হার্দিক পাণ্ডিয়া

এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন হার্দিক পাণ্ডিয়া ও অভিনব মনোহর। ১৭.১ ওভারে ৯৪ রানের মাথায় মনোহরের উইকেটটি তুলে নেন খলিল আহমেদ। মনোহর ৩৩ বলে ২৬ রান করেন। হার্দিক অর্ধশতরান পূর্ণ করেন ৪৪ বলে। গুজরাতের ১০০ রান পূর্ণ হয় ১৮.২ ওভারে। শেষ ৪ ওভারে দরকার ছিল ৪২ রান।

১৭তম ওভারে কুলদীপ যাদব ৫, ১৮তম ওভারে খলিল আহমেদ ৪ রান দেন। ১৯তম ওভারে প্রথম তিন বলে আনরিখ নরকিয়া মাত্র ৩ রান দেন, শেষ তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমান রাহুল তেওয়াটিয়া। নরকিয়া ২১ রান দেওয়ায় শেষ ওভারে গুজরাতের প্রয়োজন দাঁড়ায় ১২ রান।

ইশান্ত শর্মা

২০তম ওভারের চতুর্থ বলে তেওটিয়া আউট হন। তিনি ৭ বলে ২০ রান করেন। রশিদ খান ২ বলে ৩ রানে অপরাজিত থাকেন। হার্দিক পাণ্ডিয়া ৫৩ বলে ৫৯ রানে অপরাজিত থাকলেন। তিনি সাতটি চার মারেন। উইকেট নিয়ে কোনও অজুহাত খাড়া না করে হার্দিক বলেন, আমারই ম্যাচ জিতিয়ে আসা উচিত ছিল।

ছন্দ না পাওয়া ও ক্রমাগত উইকেট হারানোর ফলেই ম্যাচ হারতে হলো বলে উল্লেখ করেন হার্দিক। খলিল আহমেদ একটি মেডেন-সহ ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। ইশান্ত শর্মা ৪ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট নেন। আনরিখ নরকিয়া ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।

আমন খান

দিল্লি ক্যাপিটালস ৮ উইকেটে ১৩০ রান তুলেছিল। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতা সামাল দিয়ে ৪৪ বলে ৫১ রান করেন আমন হাকিম খান। অক্ষর প্যাটেল ৩০ বলে ২৭ ও রিপল প্যাটেল ১৩ বলে ২৩ রান করেন। ফিল সল্ট ০, ডেভিড ওয়ার্নার ২, প্রিয়ম গর্গ ১০, রাইলি রুসো ৮ ও মণীশ পাণ্ডে ১ রান করেন।

মহম্মদ শামি ৪ ওভারে ১১ রান দিয়ে চার উইকেট নেন। এবারের আইপিএলে ১৭টি উইকেট তুলে নিয়ে তিনি আপাতত বেগুনি টুপির মালিক। মোহিত শর্মা ২টি ও রশিদ খান ১টি উইকেট পান।

শামির বলে তিনটি ক্যাচ ধরায় আইপিএলে মহেন্দ্র সিং ধোনি ও দীনেশ কার্তিকের পর তৃতীয় উইকেটকিপার হিসেবে ১০০তম শিকার নিশ্চিত করলেন ঋদ্ধিমান সাহা। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল গুজরাত টাইটান্স।

দিল্লি ক্যাপিটালস ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দশম স্থানেই রইল। এই ম্যাচের থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচগুলিতে ঘুরে দাঁড়ানোর কথা বললেন হার্দিক। তবে সতীর্থদের দিকে আঙুল না তুলে নিজে যে ম্যাচ জিতিয়ে ফিরতে পারলেন না, সেই হতাশা ব্যক্ত করে নেতা হিসেবেও দৃষ্টান্ত তৈরি করলেন তিনি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+