Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: চেন্নাই-রাজস্থান ম্যাচে হতে পারে একাধিক নজির, ধোনিকে মোক্ষম পরামর্শ গাভাসকরের

আইপিএলে আজ চেন্নাইয়ের চিপকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালস জিতলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করবে। এমনকী চেন্নাই সুপার কিংসের সামনেও আজ ১ নম্বর দল হওয়ার সুযোগ রয়েছে।

মহেন্দ্র সিং ধোনি যেমন চেন্নাই সুপার কিংসকে ২০০তম আইপিএল ম্যাচে নেতৃত্ব দিয়ে নজির গড়তে চলেছেন তেমনই দুই দলের ক্রিকেটাররাই বেশ কয়েকটি মাইলস্টোন স্পর্শ করতে পারেন।

মহেন্দ্র সিং ধোনি

খেলা শুরুর আগে মহেন্দ্র সিং ধোনিকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকর। এবারের আইপিএলে ব্যাট হাতে ধোনি দুটি ম্যাচে নেমেছিলেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একটি করে চার ও ছক্কা হাঁকিয়ে ৭ বলে অপরাজিত ১৪ রান করেন। লখনউ সুপার জায়ান্টস ম্যাচে মার্ক উডের বলে দুটি ছক্কা হাঁকিয়ে ৩ বলে ১২ রান করেন।

রাজস্থান রয়্যালস দলে ট্রেন্ট বোল্ট যেমন ছন্দে রয়েছেন, তেমনই রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল থাকবেন। চিপকের উইকেট স্পিন সহায়ক হয়। সুনীল গাভাসকর স্টার স্পোর্টসে বলেন, আমি আশা করছি ধোনি নিজেকে ব্যাটিং অর্ডারে তুলে আনবেন। এতে তিনি ২-৩ ওভার বেশি খেলতে পারবেন। বড় রান করে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট হাতে ফারাক গড়ে দিতে পারবেন।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস চলতি মরশুমে দ্বিতীয় হোম ম্যাচ খেলবে। স্বাভাবিকভাবেই ধোনিকে নিয়েই সকলের আগ্রহ তুঙ্গে। হরভজন সিংয়ের কথায়, ধোনি রাঁচিতে জন্মেছেন, সেখানকার বাসিন্দা। তবে চেন্নাইয়ের মানুষের হৃদয়ে তিনি রয়েছেন। এ বছরের পর আর আইপিএল খেলবেন কিনা তা পরে জানা যাবে। কিন্তু ধোনির চিপকে ফেরা কোনও প্রেমকাহিনির চেয়ে কম নয়।

আইপিএলে চেন্নাইয়ে সিএসকের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস খেলেছে ৭টি ম্যাচে। তার মধ্যে চেন্নাইয়ের জয় ৬টিতে, ১টিতে জিতেছে রাজস্থান। ২০১৯ সালে শেষবার এখানে ৮ রানে জিতেছিল সিএসকে। শেষ পাঁচটি সাক্ষাতে চিপকে পাঁচটিতেই জিতেছে চেন্নাই। এই স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ৫৭টি ম্যাচ খেলে জিতেছে ৪১টিতে, হার ১৬টিতে (একটি সুপার ওভারে)।

চেন্নাই সুপার কিংসের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সুরেশ রায়না ২৩ ম্যাচে ৬৩০ ও মহেন্দ্র সিং ধোনি ২৬ ম্যাচে ৫২১ রান করেছেন। শেন ওয়াটসন চেন্নাই-রাজস্থান ম্যাচ খেলেছেন ১৮টি, দুই দলের হয়েই খেলেছেন। তাঁর ৬৭৯ রান রয়েছে। এদিন দুই দলের ক্রিকেটাররা যে মাইলস্টোনগুলি স্পর্শ করতে তা একনজরে:

রাজস্থান রয়্যালস

জস বাটলার ১৭ রান করলে আইপিএলে ৩ হাজার রান পূর্ণ করবেন। মঈন আলি যদি খেলেন এবং ৪৮ রান করেন তাহলে আইপিএলে ১ হাজার রানের ক্লাবে নাম লেখাবেন। তিন উইকেট নিলে বোল্টের আইপিএল উইকেট সংখ্যা হবে ১০০।

মঈন আলি

১ হাজার আইপিএল রান করতে শিমরন হেটমায়ারের চাই ৭২ রান। টি ২০ ক্রিকেটে ৬ হাজার রানের জন্য অম্বাতি রায়ুডুর লাগবে ৭১ রান। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে ৩ হাজার রান করতে সঞ্জু স্যামসনের চাই ৬৪ রান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+