IPL 2023: ধোনি ইডেনে দাঁড়িয়ে দিলেন অবসরের আভাস! চেন্নাইকে শীর্ষে তুলে কী বললেন মাহি?
আইপিএলে টানা চারটি ম্যাচে পরাস্ত কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে, টানা তিনটি ম্যাচে জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নিল চেন্নাই সুপার কিংস। ইডেনে কেকেআরকে ৪৯ রানে হারিয়ে দিল মহেন্দ্র সিং ধোনির দল।
কেকেআর এই নিয়ে টানা দ্বিতীয় হোম ম্যাচে পরাস্ত হলো। বোলিংয়ের দৈন্যদশা ফের দেখা গেল ক্রিকেটের নন্দনকাননে। চেন্নাই সুপার কিংস সেই সুযোগে ইডেনে সর্বাধিক দলগত রানের রেকর্ড গড়ে ফেলল। যা কঠিন করে দেয় নীতীশদের কাজ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে মহেন্দ্র সিং ধোনি অবসরের বিরাট আভাস দিলেন। ইডেনের ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমার ফেয়ারওয়েল ম্যাচের জন্যই তাঁরা হলুদ জার্সিতে এসেছেন। কেকেআরের পরের ম্যাচে নিশ্চিতভাবে নাইটদের জার্সি পরে এই সমর্থকরাই তাঁদের পছন্দের দলকে সমর্থন করবেন।
দলের জয়ে খুশি ধোনি বলেন, কেকেআরের ব্যাটিং লাইন আপে বিগ হিটাররা রয়েছেন, তাঁদের সমীহ করি। জোরে বোলার ও স্পিনাররা তাঁদের দায়িত্ব পালন করছেন। সব সময় প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখতে পেরেছি। চোটের কারণে বেন স্টোকস, দীপক চাহারকে পাচ্ছেন না। সেই বিষয়টিকে বড় করে দেখতে নারাজ মাহি।

ধোনির কথায়, আমি সব সময় দেখি কে ভালোভাবে প্রস্তুত । তরুণ ক্রিকেটারদের কাকে খেলানো যায়, সেইমতো উৎসাহিত করি।ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আশাবাদী ধোনি। তিনি জানান, সব সময়ই কোনও ব্যাটারকে তাঁর দক্ষতা অনুযায়ী স্বাভাবিক খেলা খেলতে দিতে চান। সঠিক পজিশনে নামাতে চান। এতে কাউকে নিজের জায়গা ছাড়তেও হয়।
A convincing 4️⃣9️⃣-run win for @ChennaiIPL in Kolkata 🙌🏻
— IndianPremierLeague (@IPL) April 23, 2023
They move to the 🔝 of the Points Table 😎
Scorecard ▶️ https://t.co/j56FWB88GA #TATAIPL | #KKRvCSK pic.twitter.com/u7LJLGwKyC
কেকেআর অধিনায়ক নীতীশ রানা বলেন, যেভাবে রাহানে খেলেছেন তাতে কৃতিত্ব দিতেই হয়। এই পিচে ২৩৫ রান প্রতিপক্ষ তুললে তা হজম করা কঠিন। আমাদের কিছুতেই উন্নতি হচ্ছে না। একই ভুল বড় টুর্নামেন্টে বড় দলের বিরুদ্ধে করলে পিছিয়ে থাকতে হয়।

নীতীশের কথায়, ভালো শুরুর দরকার ছিল রান তাড়ার সময়। সেটা হয়নি। এতে সমস্যা হয়েছে। তবে জেসন রয় ওপেন করতে পারলে আরও লড়াই চালানো যেত বলেই মত কেকেআর ক্যাপ্টেনের। উল্লেখ্য, ফিল্ডিংয়ের সময় জেসন রয় ওপেন করতে নামতে পারেননি। পরে ঝোড়ো ইনিংস খেললেও তা পর্যাপ্ত ছিল না।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications