IPL 2023 PBKS SQUAD: আইপিএলে সবচেয়ে বড় চমক পাঞ্জাব কিংসের, স্যাম কারানের কী প্রতিক্রিয়া?
টি ২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার। এবারের আইপিএল নিলামে তাঁর দর যে ভালো উঠবে তা প্রত্যাশিতই ছিল। তবে ২০ কোটি টাকায় এবার কেউই পৌঁছতে পারেননি। ১৮.৫ কোটি টাকার বিনিময়ে স্যাম কারানকে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের নাম আপাতত স্যাম কারান।

আইপিএল নিলামে সর্বকালীন রেকর্ড গড়তে পেরে উচ্ছ্বসিত ও আপ্লুত স্যাম কারান। ২০১৯ সালেও পাঞ্জাবের হয়ে খেলেছেন। তখন দলের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাবের জার্সি গায়েই আইপিএল অভিষেক। ইংল্যান্ডের সতীর্থদের সঙ্গে সেই দলে খেলার সুযোগ পেয়ে খুশি কারান। তিনি বলেন, এখন আগের চেয়ে কিছুটা বদলে গেলেও সামগ্রিকভাবে মোহালির পরিবেশ, পরিস্থিতি আমার চেনা। সতীর্থদের সহযোগিতা পাব।
দারুণ বিশ্বকাপ থেকে অর্জিত আত্মবিশ্বাস সঞ্চয় করেই পাঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন তিনি। ফের আইপিএল খেলার সুযোগ পেয়ে আপ্লুত কারান। তিনি জানিয়েছেন,মাথায় অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। কারান বলেছেন, জানতাম ইংল্যান্ডের সময় সকাল ৯টায় নিলাম শুরু। কিন্তু ইংল্যান্ডে টিভিতে দেখাচ্ছিল না। অনলাইনে কীভাবে দেখব তা নিয়ে যখন ভাবছি তখন একজন লিঙ্ক পাঠালেন। আমার গার্লফ্রেন্ড ও বাবার সঙ্গে বসে নিলাম দেখছিলাম। নিজের ফোন বন্ধ করে রেখেছিলাম। আমার নাম যখন আসে তখন মুম্বই, চেন্নাই আমাকে নেওয়ার চেষ্টা করে। আমি চেন্নাইয়ে আগে খেলেছি, তাই বেশ কুল ছিলাম। এরপর পাঞ্জাব আমাকে কেনার পর কোচের ফোন পেয়েছি।
স্যাম কারানের পাশাপাশি সিকান্দর রাজাকে নিয়েছে পাঞ্জাব কিংস। জিম্বাবোয়ের এই ক্রিকেটার এবারই প্রথম আইপিএল খেলবেন। একনজরে দেখা যাক নিলাম থেকে পাঞ্জাব কিংস কাদের নিয়েছে- স্যাম কারান (১৮.৫ কোটি টাকা), সিকান্দর রাজা (৫০ লক্ষ টাকা), হরপ্রীত ভাটিয়া (৪০ লক্ষ টাকা), বিদ্বৎ কাভেরাপ্পা (২০ লক্ষ টাকা), মোহিত রথী (২০ লক্ষ টাকা), শিবম সিং (২০ লক্ষ টাকা)। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দলে আর যাঁরা রয়েছেন তাঁরা হলেন, অর্শদীপ সিং, অথর্ব তাইড়ে, বলতেজ ধান্ডা, ভানুকা রাজাপক্ষ, হরপ্রীত ব্রার, জিতেশ শর্মা, জনি বেয়ারস্টো, কাগিসো রাবাডা, লিয়াম লিভিংস্টোন, নাথান এলিস, প্রভসিমরণ সিং, রাহুল চাহার, রাজ অঙ্গদ বাওয়া, ঋষি ধাওয়ান, শাহরুখ খান।
চর্চা চলছে পাঞ্জাব কিংসের প্রথম একাদশ নিয়ে, যা হতে পারে এরকম: শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, শাহরুখ খান বা প্রভসিমরণ সিং, স্যাম কারান, ঋষি ধাওয়ান বা রাজ বাওয়া, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications