IPL 2023 LSG Squad: আইপিএল নিলামে কাদের নিয়ে আরও শক্তিশালী লখনউ সুপার জায়ান্টস? দলে কারা?
আইপিএলে আবির্ভাবের বছরে লখনউ সুপার জায়ান্টস প্লে অফে উঠলেও ফাইনালে যেতে পারেনি। একইসঙ্গে আইপিএল অভিষেক হলেও শেষ হাসি হেসেছে গুজরাত টাইটান্স। সঞ্জীব গোয়েঙ্কার দলের স্ট্র্যাটেজি ঠিক করার ক্ষেত্রে বড় অবদান রয়েছে কেকেআরের হয়ে আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরের। এখন তিনি এলএসজির মেন্টর। নিলামের পর ভারসাম্যের নিরিখে ভালোই শক্তিশালী দল গড়ল লখনউ সুপার জায়ান্টস।

আইপিএল নিলামে নিকোলাস পুরাণকেই সবচেয়ে বেশি ১৬ কোটি টাকার বিনিময়ে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। তাঁকে পেয়ে উচ্ছ্বসিত গম্ভীর। লোকেশ রাহুলের সঙ্গে পুরাণ থাকায় দল সমৃদ্ধশালী হবে বলেও আশাবাদী তিনি। জয়দেব উনাদকাটকেও ৫০ লক্ষ টাকায় পেয়ে খুশি লখনউ শিবির। গম্ভীর স্বীকার করতে দ্বিধা করেননি যে, উনাদকাটের মতো অভিজ্ঞ বোলারকে এত সহজেই তাঁরা নিতে পারবেন। ড্যানিয়েল স্যামস, রোমারিও শেফার্ডদের সঙ্গে অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র, নবীন উল হককে তুলে নিয়েছে লখনউ। ভারতের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা ক্রিকেটারদেরও নিতে সক্ষম হয়েছে লখনউ।
একনজরে দেখে নেওয়া যাক নিলাম থেকে কোন কোন ক্রিকেটারদের নিয়েছে লখনউ সুপার জায়ান্টস: জয়দেব উনাদকাট (৫০ লক্ষ টাকা), নিকোলাস পুরাণ (১৬ কোটি টাকা), যশ ঠাকুর (৪৫ লক্ষ টাকা), ড্যানিয়েল স্যামস (৭৫ লক্ষ টাকা), রোমারিও শেফার্ড (৫০ লক্ষ টাকা), অমিত মিশ্র (৫০ লক্ষ টাকা), প্রেরক মাঁকড় (২০ লক্ষ টাকা), স্বপ্নিল সিং (২০ লক্ষ টাকা), নবীন উল হক (৫০ লক্ষ টাকা), যুধবীর চড়ক (২০ লক্ষ টাকা)।
এ ছাড়াও আগে থেকেই লখনউ সুপার জায়ান্টস যাঁদের ধরে রেখেছিল তাঁরা হলেন- লোকেশ রাহুল (অধিনায়ক), আবেশ খান, আয়ুষ বাদোনি, দীপক হুডা, কৃষ্ণাপ্পা গৌতম, করণ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়া, কাইল মেয়ার্স, মনন ভোরা, মার্কাস স্টইনিস, মার্ক উড, ময়াঙ্ক যাদব, মহসীন খান, কুইন্টন ডি কক, রবি বিষ্ণোই।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications