IPL 2022: আইপিএল থেকে ছিটকে গিয়ে টি ২০ বিশ্বকাপেও অনিশ্চিত দীপক চাহার, সিএসকে কাকে নেবে বিকল্প হিসেবে?
দীপক চাহারকে নিয়ে আশঙ্কাই সত্যি হলো। আইপিএলে তিনি আর খেলতে পারবেনই না, অনিশ্চিত টি ২০ বিশ্বকাপেও। চোটের কারণে আপাতত মাস চারেক তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। বল হাতেই নয়, ব্যাট হাতেই দলকে ভরসা দিয়ে থাকেন। ১৪ কোটি টাকায় তাঁকে নিলাম থেকে দলে ফিরিয়েছিল সিএসকে। ফলে চাহারের ছিটকে যাওয়া রবীন্দ্র জাদেজার দলের কাছেও বড় ধাক্কা।

চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং দলের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করতে গিয়ে জানিয়েছিলেন, দীপক চাহার, অ্যাডাম মিলনেকে তাঁরা মিস করছেন। দীপক চাহার কোয়াড্রিসেপস টিয়ারের কারণে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রয়েছেন। সেখানে তাঁর রিহ্যাব চলছে। চোটের ধাক্কা যেভাবে তিনি কাটিয়ে উঠছিলেন তাতে মনে করা হচ্ছিল, চলতি আইপিএলের মাঝামাঝিই তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে নামতে পারবেন। এনসিএ-র নেটে ফিটনেসের উন্নতিও পরিলক্ষিত হচ্ছিল। কিন্তু ফের তিনি চোটের কবলে পড়েছেন, এবার পিঠের চোট। এই ব্যাক ইনজুরি তাঁকে আইপিএল থেকে ছিটকে তো দিয়েছেই, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপেও তাঁর খেলতে পারার সম্ভাবনা কম।

স্ক্যানের যে রিপোর্ট এসেছে তাতে এই পিঠের চোটের কারণে চাহারকে অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে। পিঠের চোটের কারণে দীর্ঘদিন বোলিং করতে পারেননি হার্দিক পাণ্ডিয়াও। টি ২০ বিশ্বকাপে নামেমাত্র বোলিং করলেও পুরো চার ওভার করতে পারেননি। যেটা করতে পারছেন চলতি আইপিএলে। ফলে ব্যাক ইনজুরির কারণে চাহারও স্বাভাবিক ছন্দে কতদিনে ফিরতে পারেন সেটা দেখার। তবে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে তাঁর মতো অলরাউন্ডারকে না পাওয়া গেলে সেটা ভারতীয় দলের কাছে ধাক্কা হবে।

দীপক চাহার ছিটকে যাওয়ায় তাঁর বিকল্পের সন্ধানেও নেমে পড়তে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। এমনিতেই পাঁচটি ম্যাচে মাত্র ১টিতে জয়লাভ করেছে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম চারটি ম্যাচেই পরাস্ত হয়েছিল। চেন্নাই সুপার কিংসের ভক্তদের দাবি, দলে নেওয়া হোক অভিজ্ঞ ইশান্ত শর্মাকে। যদিও সিএসকে কাকে নেবে তা এখনও স্পষ্ট নয়। তবে চাহারের মতোই শর্মা স্টাম্প টু স্টাম্প বল করতে পারেন। আইপিএলে ১০৪টি ম্যাচে ইশান্ত শর্মার ৮৪টি উইকেট রয়েছে। সেরা বোলিং ১২ রানের বিনিময়ে ৫ উইকেট। ইকনমি আটের নীচে। গত বছরের আইপিএলে ইশান্ত তিনটি ম্যাচ খেলে ১টি উইকেট পান। ২০২০ সালে ১টি ম্যাচ খেলে কোনও উইকেট পাননি। ২০১৯ সালে ১৩ ম্যাচে ১৩টি উইকেট দখল করেন। ইশান্তের সেরা আইপিএল মরশুম গিয়েছে ২০১৩ সালে, সেবার ১৬ ম্যাচে ১৫টি উইকেট তুলে নিয়েছিলেন। এবারের নিলামে ইশান্ত ছিলেন অবিক্রিত।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications