আইপিএল ২০২০: আর্চার বনাম আইয়ার থেকে রাবাদা বনাম স্মিথ, দিল্লি বনাম রাজস্থান ম্যাচে কোন কোন ডুয়েলে

আইপিএল ২০২০: আর্চার বনাম আইয়ার থেকে রাবাদা বনাম স্মিথ, দিল্লি বনাম রাজস্থান ম্যাচে কোন কোন ডুয়েলে নজর

আর্চার বনাম আইয়ার থেকে রাবাদা বনাম স্মিথ, আইপিএল ২০২০তে শুক্রবারের মহারণে আকর্ষণের কেন্দ্রে একাধিক নাম। একনজরে রাজস্থান বনাম দিল্লি ম্যাচ কোন কোন ক্রিকেটারদের মধ্যে ডুয়েল নিয়ে চর্চা চলছে জেনে নেওয়া যাক।

আর্চার বনাম আইয়ার

আর্চার বনাম আইয়ার

আইপিএল ২০২০তে সম্প্রতি দুই ক্রিকেটার দুই মেরুতে রয়েছেন। দিল্লি কাপ্তান শ্রেয়স আইয়ার এবছর দুর্দর্ষ ফর্মে রয়েছেন। কেকেআরের বিরুদ্ধে শারজার মাঠে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন আইয়ার। সেখানেই মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে ৩৪ রানে ১টি উইকেট পেয়েছেন আর্চার। আইপিএলে নিয়মিত ভালো বোলিংয়ের মাঝে হঠাৎ মুম্বই ম্যাচে ভালো বোলিং না করতে পারায় আর্চারকে নিজের উপরই রাগতে দেখা গিয়েছে। এবার আর্চার বনাম আইয়ার লড়াই কেমন জমে দেখার।

স্মিথ বনাম রাবাদা

স্মিথ বনাম রাবাদা

আইপিএল ২০২০তে এবছর ৫ ম্যাচে ১২টি উইকেট নিয়ে বেগুনী টুপি মাথায় পড়েছেন রাবাদা। এবার বিশ্বের অন্যতম সেরা ব্যাটিসম্যান স্মিথের বিরুদ্ধে রাবাদার রণকৌশল কী হয়, সেটাই এখন দেখার।

বিধ্বংসী বাটলার বনাম আনরিখ নর্কিয়া

বিধ্বংসী বাটলার বনাম আনরিখ নর্কিয়া

অন্যদিকে নতুন বলে আনরিখ নর্কিয়া বনাম জোস বাটলারের লড়াইয়ের দিয়ে তাকিয়ে বিশেষজ্ঞরা। এবছর বল হাতে ছন্দে নর্কিয়া। অন্য শেষ ম্যাচে রাজস্থানের হয়ে একা লড়ে গিয়েছিলেন বাটলার। ৪৪ বলে ৭০ রান হাঁকিয়েছিলেন। এবার নর্কিয়ার বোলিংয়ের সামনে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ব্যাটিসম্যান কেমন খেলেন সেটাই দেখার।

সঞ্জু বনাম অশ্বিন

সঞ্জু বনাম অশ্বিন

দুই দক্ষিণী ক্রিকেটার একে অন্যের বিরুদ্ধে কেমন খেলেন নজরে সেই ডুয়েলও। আইপিএল ২০২০তে সঞ্জু প্রথম দুই ম্যাচে ৮৫ ও ৭৪ রান করেছেন। কিন্তু পরের তিন ম্যাচে ৮, ৪ ও ০ রান এসেছে। অন্যদিকে অশ্বিনও চোট সারিয়ে ফিরে উইকেটের ছন্দে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+