আইপিএল ২০২০ : কেকেআরের অনবদ্য জয়ের পর লিগ তালিকায় কী হেরফের? পিছিয়ে কারা?

আইপিএল ২০২০ : কেকেআরের অনবদ্য জয়ের পর লিগ তালিকায় কী হেরফের? পিছিয়ে কারা?

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া চলতি বছরের আইপিএল, ১৯ দিন পার করে গিয়েছে। লিগ টেবিলে প্রতিনিয়তই ওঠানামা পরিলক্ষিত হয়েছে। কয়েকটি দল যেমন এগিয়ে রয়েছে, তেমন পিছিয়েও রয়েছে কেউ কেউ। বুধবরা কেকেআরের অনবদ্য জয়ের পর লিগ তালিকায় কী হেরফের ঘটল, তা দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

আইপিএল ২০২০ : কেকেআরের অনবদ্য জয়ের পর লিগ তালিকায় কী হেরফের? পিছিয়ে কারা?

এখনও পর্যন্ত প্রথম ৪ দল
১৯ দিন পর আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে ৮ পয়েন্ট অর্জন করেছে রোহিত শর্মা শিবির। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্টে অবস্থান করছে। সমপরিমাণ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

এখনও পর্যন্ত শেষ ৪ দল
৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। পাঁচ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। একই প্রেক্ষাপটে কেবল রান রেটের নিরিখে সপ্তম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তালিকার সর্বশেষ অর্থাৎ অষ্টম স্থানে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব পাঁচ ম্যাচ খেলে ২ পয়েন্ট অর্জন করেছে।

আইপিএল ২০২০ : কেকেআরের অনবদ্য জয়ের পর লিগ তালিকায় কী হেরফের? পিছিয়ে কারা?

সর্বাধিক রান কার
একটি দুর্দান্ত শতরান সহ আইপিএল ২০২০-তে পাঁচ ম্যাচ খেলে ৩০২ রান করে ফেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। এখনও পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক। কমলা টুপি জয়ের দাবিদারও কিংস ইলেভেন পাঞ্জাবের এই ওপেনার।

সবচেয়ে বেশি উইকেট কার
চলতি আইপিএলে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ১২টি করে উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাডা। এক ম্যাচ বেশি খেলে ১১ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+