আইপিএল ২০২০ : ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত পোলার্ডের মুম্বইয়ের
আইপিএল ২০২০ : ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত পোলার্ডের মুম্বইয়ের
আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মার পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করতে নেমে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন কাইরন পোলার্ড। শারজা ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে পরে ব্যাট করে রান তাড়া করে জেতাটা সহজ হবে বলে মনে করেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় বোলারদের সমস্যা বাড়বে বলে মনে করেন কাইরন পোলার্ড।

বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে। পরিবর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জয়ী অধিনায়ক তথা ওয়েস্ট ইন্ডিজের নেতা কাইরন পোলার্ডকে দলের নেতা নির্বাচন করা হয়েছে। হিটম্যানের পরিবর্তে কুইন্টন ডি ককের সঙ্গে ওপেন করতে নামবেন সৌরভ তিওয়ারি। একমাত্র এই পরিবর্তনই করা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে।
অন্যদিকে আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছতে মাস্ট উইন এই ম্যাচে চেন্নাই সুপার কিংস দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। বাদ পড়েছেন কেদার যাদব, পীয়ূষ চাওলা ও করণ শর্মা। চলতি টুর্নামেন্টে প্রথম ম্যাচে খেলতে নামছেন গত বারের সর্বাধিক উইকেট সংগ্রাহক ইমরান তাহির। খেলছেন ঋতুরাজ গায়েকোয়াড় ও এন জগদীশন।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ : সৌরভ তিওয়ারি, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড (অধিনায়ক), ক্রুনাল পান্ডিয়া, নাথান কুল্টার-নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ : স্যাম কারান, ফ্যাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, ঋতুরাজ গায়েকোয়াড়, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), এন জগদীশন, জোশ হ্যাজেলউড, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ইমরান তাহির।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications