আইপিএল ২০২০: কেকেআরের পরের ম্যাচ কবে? কখন খেলা দেখবেন? প্রতিপক্ষ কারা জেনে নিন
আইপিএল ২০২০: কেকেআরের পরের ম্যাচ কবে? কখন খেলা দেখবেন? প্রতিপক্ষ কারা জেনে নিন
আবুধাবিতে চেন্নাইকে হারিয়ে দুরন্ত কামব্যাক কলকাতা নাইট রাইডার্সের। কঠিন ম্যাচে চেন্নাইয়ের মতো দলকে ১০ রানে হারল কেকেআর। যারপর দীনেশ কার্তিকের নেতৃত্ব থেকে নাইটদের বোলিং নিয়ে সর্বত্র প্রশংসা তুঙ্গে। চেন্নাইয়ের মতো দল যারা পাঞ্জাবের বিরুদ্ধে ১৮১ রানের ওপেনিং পার্টনারশিপে ১০ উইকেট ম্যাচ জিতেছিল, সেই দলকে ১৫৭ রানে বেঁধে রেখে রাসেল-নারিনেদের কাঁধে চেপে আইপিএল ২০২০তে জয়ে ফিরল নাইটব্রিগেড। পরের ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে কোথায় দেখবেন জেনে নেওয়া যাক।

কেকেআরের পরের ম্যাচ কবে
শনিবার ১০ অক্টোবর দীনেশ কার্তিকের কেকেআর দলকে ফের মাঠে নামতে দেখা যাবে। চেন্নাই ম্যাচ নাইটদের থেকে ভালো পারফর্ম্যান্স দেখার পর কেকেআরের থেকে প্রত্যাশা তুঙ্গে। জমাটি বোলিংয়ে ম্যাচ জিতলেও ব্যাটিংয়ে যেটুকু সমস্যা রয়েছে তা পরের ম্যাচে দূর করে মাঠে নামতে চাইবে কেকেআর।

প্রতিপক্ষ কারা
নাইট রাইডার্সের পরের ম্যাচে প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব। চলতি আইপিএলে কিংস ইলেভেনের দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল ব্যাটে বিধ্বংসী ছন্দে থাকলেও ম্যাচ জেতায় বারবার ছন্দ হারাচ্ছে কিংস ইভেলেন।

কখন ম্যাচ দেখবেন
আইপিএল ২০২০তে এই প্রথম দুপুরে ম্যাচ খেলবে কেকেআর। শনিবার ভারতীয় সময় দুপুর ৩.৩০ মিনিটে ম্যাচ দেখা যাবে। নাইটরা পরের ম্যাচও আবুধাবিতে খেলবে।

পয়েন্ট টেবিলে কেকেআর এখন কোথায় রয়েছে
চেন্নাইকে ১০ রান হারিয়ে ৫ ম্যাচ খেলে কেকেআর ৩টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে উপরে উঠে এল। ৬ পয়ন্ট নিয়ে কেকেআর লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল।












Click it and Unblock the Notifications