শারজায় মুখোমুখি আইপিএল ২০২০তে সবচেয়ে বেশি রান হাঁকানো দুই দল! দুধর্ষ ম্যাচের অপেক্ষা

শারজায় মুখোমুখি আইপিএল ২০২০তে সবচেয়ে বেশি রান হাঁকানো দুই দল! দুধর্ষ ম্যাচের অপেক্ষা

শুক্রবার শারজায়, আইপিএল ২০২০ তে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান হাঁকানো দুই দলের মধ্য়ে লড়াই। আইপিএলে এবছর ইনিংসে সবচেয়ে বেশি রান হাঁকিয়েছে দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় সর্বোচ্চ রান রয়েছে রাজস্থান রয়্যালসের।

আইপিএল ২০২০তে সবচেয়ে বেশি কত রান হাঁকিয়েছে দিল্লি

আইপিএল ২০২০তে সবচেয়ে বেশি কত রান হাঁকিয়েছে দিল্লি

আইপিএল ২০২০তে সবচেয়ে বেশি ২২৮ রান হাঁকিয়েছে দিল্লি। চলতি আইপিএলে শারজায় বিধ্বংসী ব্যাটিং কেকেআরের বিরুদ্ধে দিল্লি এই রান হাঁকায়। এই ম্যাচেই দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩৮ বলে ৮৮ রান হাঁকান। পৃথ্বী শ ৪১ বলে ৬৬ রান হাঁকান। জবাবে কেকেআর ২১০ রান তুলে ১৮ রানে ম্যাচ হারে। দিল্লির এই রানই এবছর আইপিএলে ইনিংসে সর্বোচ্চ স্কোর সেই সঙ্গে শারজাতেও এটাই কোনও দলের এবছর করা সবচেয়ে বেশি রান।

শারজায় কেমন পারফর্ম্যান্স রাজস্থানের

শারজায় কেমন পারফর্ম্যান্স রাজস্থানের

আইপিএল ২০২০তে শারজায় দুই ম্যাচ খেলে রাজস্থান দুই ম্যাচেই জয় পেয়েছে। শুধু তাই নয়, দুই ম্যাচেই রাজস্থান দুশোর বেশি রান হাঁকিয়ে জয় পায়।

শারজায় রাজস্থানের সর্বোচ্চ স্কোর কত

শারজায় রাজস্থানের সর্বোচ্চ স্কোর কত

আইপিএল ২০২০তে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২২৪ রান তাড়া করে ৩ বলে বাকি থাকতে রাজস্থান ২২৬ রান হাঁকিয়ে ম্যাচ জিতেছে। এটাই ১৩ তম আইপিএলে শারজায় দ্বিতীয় সর্বোচ্চ ও রাজস্থানের এবছর সর্বোচ্চ দলগত স্কোর। প্রসঙ্গত শারজায় নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ২১৬ রান হাঁকিয়ে ১৬ রানে ম্যাচ জিতে আইপিএল ২০২০ অভিযান শুরু করেছিল স্মিথরা।

হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষা

হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষা

ফলে শারজার ছোট মাঠে শুক্রবার এবছর আইপিএলের দুই সবেচেয়ে বেশি রান হাঁকানো দলের মধ্য়ে দুর্ধর্ষ লড়াই হতে চলেছে, বিশেষজ্ঞরা এমনটাই আন্দাজ করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+