আইপিএল : রাসেলের চোট, তবু চেন্নাইকে হারাতে মরিয়া কলকাতা
রবিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের চিন্তার কারণ বেশ কয়েকটি।
রবিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের চিন্তার কারণ বেশ কয়েকটি।

এখনও পর্যন্ত যা খবর, তাতে কেকেআরের নয়ণের মণি, বিধ্বংসী আন্দ্রে রাসেলের এই ম্যাচে না খেলার সম্ভাবনাই জোরালো হচ্ছে। অ্যাওয়ে ম্যাচে, চেন্নাইয়ের বিরুদ্ধেই কব্জিতে চোট পেয়েছিলেন জামাইকান টর্নেডো। এর জন্যই দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমেও রাসেলকে অস্বস্তিতে পড়তে হয়। ব্য়াট হাতে মূল্যবান ৪৫ রান করলেও, ক্রিজে তাঁকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। বল হাতে চার ওভারও শেষ করতে পারেননি রাসেল।
অন্যদিকে, ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ব্যাটিংয়ে অতিরিক্ত রাসেল নির্ভরতায়, আইপিএলের পয়েন্ট তালিকায় এক নম্বরে থাকা মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের সামনে, ঘরের মাঠ ইডেন গার্ডেনেও মুখ থুবড়ে পড়তে পারে সেকেন্ড বয় দীনেশ কার্তিকের কলকাতা। রাসেল এই ম্যাচে না খেললে, তাঁর জায়গা পূরণ করবেন, এমন কেউ কেকেআরে নেই বলা চলে। একই সঙ্গে, গত ম্যাচে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে দলের বোলারদের হতাশাজনক পারফর্ম্যান্সও চিন্তায় রেখেছে কেকেআরের অধিনায়ক দীনেশ কার্তিককে।
ওদিকে দিল্লির মতোই, কলকাতাকে তাদের ঘরের মাঠে হারিয়ে 'ডবল'এর স্বাদ পেতে, নিজেদের অল-রাউন্ড পারফর্ম্যান্সের উপরই ভরসা রাখছেন মহেন্দ্র সিং ধোনির হলুদ শিবির। দলে শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, ধোনির মতো ম্যাচ উইনিং ব্যাটসম্যানরা যেমন আছেন, তেমনই দীপক ছাহার, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহিরের মতো বোলিং লাইন আপও ভরসা জোগাচ্ছে চেন্নাইকে। তাই ম্যাচে ধোনিদেরই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications