Olympics 2028: অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হল ক্রিকেট, লস অ্যাঞ্জেলসে সুযোগ পাবে কতগুলি দল?

আলোচনা চলছি গত কয়েক বছর ধরেই। অবশেষে লস অ্যাঞ্জেলে অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিশ্চিত হল। ২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেটে ৬টা দেশ খেলবে। আয়োজক আমেরিকা ছাড়া বাকি পাঁচ দেশকে যোগ্যতা অর্জন করতে হবে। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (আইওসি) বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরেছে ক্রিকেট। এর আগে ১৯০০ সালের অলিম্পিক্সে হয়েছিল ক্রিকেট। ১২৮ বছর আগে মাত্র একটি ম্যাচ খেলা হয়েছিল । অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে বিগত কয়েক বছর ধরেই উদ্যোগী হয়েছিল আইসিসি। আইওসির সঙ্গে আলোচনা চলছিল কীভাবে ক্রিকেটকে অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করা যায়। ২০২৩ সালে আইওসির কার্যকরী বৈঠকেই প্রায় ঠিক হয়ে গিয়েছিল।

Los Angeles 2028 Olympics

ইভেন্টে ক'টি দেশ অংশ নেবে তা ঠিক হয়ে গেল বুধবার রাতে। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি (আইওসি) প্রাথমিকভাবে ঠিক হয়েছে, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট হবে ছয় দলের। ছয়টা পুরুষ দল। ৬টা মহিলা দল। প্রতি দলে থাকবে ১৫ জন করে সদস্য। অর্থাৎ অলিম্পিকে মোট ৯০ জন পুরুষ ও ৯০ জন মহিলা ক্রিকেটার অংশ নিতে পারবেন। যোগ্যতা অর্জন পর্ব এবং প্রতিযোগিতার ফরম্যাট কী হবে, তা এখনও জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, ক্রিকেটের ক্ষেত্রে যোগ্যতা অর্জন পর্বটা বেশ ঝক্কির হতে পারে।

দীর্ঘ দিন ধরেই ক্রিকেটকে অলিম্পিক্সের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছিল আইসিসি। তা সফল হয়েছে। আইসিসি অনেক আগে থেকেই ২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেটকে যুক্ত করতে উৎসাহী হয়ে ওঠে। এৎর আগে আইসিসি আর্থিক কমিটির প্রধান থাকার সময় থেকেই এই বিষয়ে তৎপরতা শুরু করেন জয় শাহ। চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ারই তিনি বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসারে উদ্যোগী হন। ক্রিকেটকে গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের কাছে আরও জনপ্রিয় করে তোলার উদ্যোগ শুরু হয়েছে। অলিম্পিক্সের মতো মঞ্চে যুক্ত হলে সারা বিশ্বে জনপ্রিয় হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ক্রিকেটের।

ছ'টি দল খেলবে টি২০ ফরম্যাটে। কিন্তু কীসের ভিত্তিতে যোগ্যতা অর্জন করবে দলগুলি। সেই বিষয়ে কোনও এখনও কোনও কিছু ঠিক হয়নি। শেষবার ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। এবার ফের ফিরতে চলেছে ক্রিকেট। এর আগে এশিয়াডে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে।

পুরুষদের ফুটবল দলের সংখ্যা কমছে আগামী অলিম্পিক্সে। এত দিন ফুটবলে ১৬টি দেশ খেলত। তা কমে হচ্ছে ১২। মহিলাদের ফুটবলে দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আসন্ন অলিম্পিক্সে ১৬টি দেশ এ বার থেকে অংশ নিতে পারবে।

Take a Poll

পাশাপাশি অলিম্পিক্সে কম্পাউন্ড তিরন্দাজি অন্তর্ভুক্ত করা হয়েছে। কম্পাউন্ড তিরন্দাজি যুক্ত হওয়ায় ভারতের সুবিধা হল। কারণ, রিকার্ভ ইভেন্টে দক্ষিণ কোরিয়ার দাপটের সামনে ভারত কোনও দিনই খেলতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+