Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CT 2025: টি২০ বিশ্বকাপ জয়ের পর হয়েছিল মেগা সেলিব্রেশন, ব্যতিক্রম চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে! কিন্ত কেন?

১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতেছে ভারতীয় দল। দুবাইতে রোহিত শর্মা নেতৃত্বে টিম ইন্ডিয়া আবারও বিশ্ব ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এক বছর আগে টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। গোটা দেশ দেখেছিল ভারতের অভিনব সেলিব্রেশন। মুম্বইয়ের রাস্তা জুড়ে জনজোয়ার দেখা গিয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়েছিল টি২০ বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন।

২০২৫ সালে সম্পূর্ণ ব্যতিক্রম। ভারতীয় দল এবারও আইসিসি ট্রফি জিতল। ঐতিহ্যের দিক থেকে মিনি বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। কিন্তু কোন রকম সেলিব্রেশন হলো না। এমনকি প্রায় নিঃশব্দে যে যার মত শহরে ফিরলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় ক্রিকেটাররা। কেন কোন রকম নিজের উৎসব হলো না তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছিল।

Indian team

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ক্রিকেটারদের বিশ্রামের কথা মাথায় রেখেই কোনও উৎসবের আয়োজন করেনি বিসিসিআই। আগামী ২২ মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে। তার আগে প্রাক-মরশুম শিবিরে যোগ দিতে হবে ক্রিকেটারদের। ফলে মাঝে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। পরিবারের সঙ্গেও যাতে ক্রিকেটাররা সময় কাটাতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রবীন্দ্র জাদেজার মতো কেউ কেউ দুবাই থেকে সরাসরি যোগ দিয়েছেন আইপিএল দলের শিবিরে। তবে বেশিরভাগ ভারতীয় দলের ক্রিকেটারই কয়েকদিনের ছুটি কাটিয়ে আইপিএল শিবিরে যোগ দেবেন। এই পরিস্থিতি বিজয় উৎসবের আয়োজন করলে আরও একটা দিন দলের সঙ্গে ক্রিকেটারদের থাকতে হত, বিশ্রামের সময় যেমন কমত তেমনই ধরলও বাড়ত। তার উপর দ্রুত কোনও বড় পরিকল্পনাও সম্ভব ছিল না। বিসিসিআই কোনও সংবর্ধনার আয়োজন করেনি। এমনরি আর্থিক পুরস্কার ঘোষণাও করা হয়নি। শুধু বিবৃতি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

টি২০ বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজে প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকদিন ভারতীয় দল আটকে ছিল । ফলে বিসিসিআই পরিকল্পনার সময় পায়, দেশে ফিরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। এবার অবশ্য কিছুই হল না। রোহিত শর্মা পরিবারকে নিয়ে মুম্বইয়ে ফেরেন সোমবার রাতেই। কোচ গম্ভীরও দিল্লিতে নামেন।

Take a Poll

রবীন্দ্র জাদেজা রাজকোটে যাননি। বরুন চক্রবর্তী এবং তিনি সরাসরি চেন্নাই পৌঁছে গিয়েছেন সিএসকে শিবিরে যোগ দিতে। ভারতীয় শিবির সূত্রের খবর সবাই প্রায় দুবাই থেকে দেশে ফিরে এসেছেন। কয়েকজন দুবাইয়ের হোটেলে আছেন। সম্ভবত বিরাট এখনও দেশে ফেরেননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+