Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের জন্য মহড়া শুরু ভারতের, কিউরেটরের সঙ্গে কথা গম্ভীরের

ইডেনে ১৪ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে আজ থেকেই মহড়া শুরু করে দিল শুভমান গিলের নেতৃত্বাধীন দল।

নজর কাড়ল ভারতীয় দলের নতুন প্র্যাকটিস জার্সিও। ফোকাসে অবশ্যই ক্রিকেটের নন্দনকাননের পিচ।

২০১৯ সালের পর এই প্রথম টেস্ট হচ্ছে ইডেনে। তাও আবার ভারতের সামনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ সংস্করণের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় গতকালই দাবি করেছেন, ভারতীয় দল থেকে পিচ নিয়ে কোনও অনুরোধ আসেনি। ভালো পিচেই টেস্ট হবে, যেখানে বোলারদের পাশাপাশি ব্যাটাররাও সুবিধা পাবেন। একই ধরনের কথা উঠে এসেছে সিএবির প্রধান কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের বক্তব্যেও।

আজ সকাল সাড়ে ৯টা থেকে অপশনাল প্র্যাকটিস ছিল ভারতীয় দলের। গতকাল ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর পিচ দেখে গিয়েছিলেন। আজও তিনিই প্রথমে উইকেটের কাছে পৌঁছে যান। এরপর ধীরে ধীরে সীতাংশু কোটাক, মর্নি মরকেলরাও। গম্ভীর এরপর সুজনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন।

তবে ইডেনের উইকেটের ধরন আঁচ করে গম্ভীররা যে রণকৌশল সাজাবেন তা স্পষ্ট হলো অনুশীলন শুরু হতেই। তিন স্লিপ ফিল্ডার রেখে চলল ক্যাচ ধরার অনুশীলন। আবার যশস্বী জয়সওয়াল যখন নেটে ব্যাট করছিলেন তখন দেখা গেল বেশ কয়েকটি বল ছাড়তে। যাতে দক্ষিণ আফ্রিকার পেসাররা তাঁকে সমস্যায় ফেলতে না পারেন।

বি সাই সুদর্শন যে তিনেই নামবেন সেই ইঙ্গিতও মিলেছে। তিনিও নেটে বেশ কিছুক্ষণ সময় কাটালেন। প্রথমে থ্রোডাউন সামলালেন। তারপর বেশ কিছুটা সময় গম্ভীরের তত্ত্বাবধানে চলল অনুশীলন। টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে সুদর্শনের সঙ্গে কথা বলেন গম্ভীর। বিশেষ করে লেগ সাইডের ব্যাটিং নিয়ে।

অধিনায়ক শুভমান গিল থ্রোডাউন সামলানোর পর গেলেন জোরে বোলারদের নেটে। ব্যাটিং দেখে বোঝা গেল তিনি ছন্দেই আছেন। এরপর ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজার বোলিং সামলাতেও দেখা গিয়েছে গিলকে। বাঁহাতি স্পিনারদের মোকাবিলায় গিল জোর দিচ্ছেন, তা পরিষ্কার হলো তাঁর অনুশীলন দেখে।

জসপ্রীত বুমরাহ এদিন পুরোদমে বল করেননি। ওয়ার্ম আপ সেরে অল্প রান আপে প্রথমে কিছুটা বোলিং করলেন। তারপর সেন্টার উইকেটে গিয়ে আউটস্যুইং করার উপর জোর দিলেন। মনে করা হচ্ছে, ব্যাটারদের ফ্রন্ট ফুটে আসতে প্রলুব্ধ করেই বাজিমাত করতে চাইছেন তিনি।

ইডেন টেস্ট ঘিরে চড়ছে উন্মাদনার পারদও। ভারতীয় টিম বাস যখন হোটেলের দিকে রওনা হচ্ছে, তখনও ইডেনের সামনে কয়েকশো ক্রিকেটপ্রেমী। গিলের নামে জয়ধ্বনি শোনা গেল। কেউ আবার জাদেজাকে চেন্নাই সুপার কিংসে থেকে যাওয়ার আকুতিও জানালেন। টিম বাস থেকে সমর্থকদের দিকে হাত নাড়তে দেখা গেল গম্ভীর, বুমরাহদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+