রোহিতকে টেস্টে ওপেন করার সুযোগ করে দিলেন ভারতীয় নির্বাচকরা
রোহিতকে টেস্টে ওপেন করার সুযোগ করে দিলেন ভারতীয় নির্বাচকরা
কেএল রাহুল না রোহিত শর্মা, টেস্টে ভারতের হয়ে ব্য়াট হাতে ইনিংস শুরু করবেন কে, তা নিয়ে জল্পনা চলছিল বেশিকিছু দিন ধরে। প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সহ দেশের অন্য়ান্য রথি-মহারথিরা এই লড়াইয়ে ইংল্যান্ড বিশ্বকাপে রানের বিস্ফোরণ ঘটানো হিটম্যানকে এগিয়ে রেখেছিলেন। অবশেষে হলও তাই। রোহিত শর্মাকে ভারতের হয়ে টেস্টে ইনিংস শুরু করার সুযোগ দিলেন দেশের নির্বাচকরা।

১২ ইনিংস আগে ইংল্যান্ডের ওভালে শতরান এসেছিল রাহুলের ব্যাট থেকে। তারপর থেকে তাঁর ব্যাট নীরবতা পালন করতে শুরু করে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টেই ব্যাট হাতে বিশেষ কারিকুরি দেখাতে পারেননি কর্নাটকী ব্যাটসম্যান। চার ইনিংসে যথাক্রমে ৪৪, ৩৮, ১৩ ও ৬ রান করেন রাহুল। তাই এবার যে তাঁর টেস্ট থেকে বাদ পড়ার সময় হয়েছে, তা একদিন আগেই জানিয়েছিলেন বিসিসিআই-র প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। প্রত্যাশা মতো হল তেমনটাই।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Want to give Rohit Sharma an opportunity to open the innings in Tests - MSK Prasad</p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1172106591165771777?ref_src=twsrc%5Etfw">September 12, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট দল নির্বাচনের পর প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানালেন, লাল বলের ক্রিকেটে রোহিত শর্মাকে একটা সুযোগ দিতে সম্মত হয়েছে বিসিসিআই। তবে কেএল রাহুলও যে অসাধারণ ক্রিকেটার, তাও জানাতে ভোলেননি প্রসাদ। বলেছেন, এই মূহুর্তে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রাহুল। তবে তাঁর ফিরে আসার ব্যাপারেও আশাবাদী প্রধান নির্বাচক।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications