Indian Domestic Cricket Season: রঞ্জি ট্রফি দুই ধাপে? ভারতের ঘরোয়া ক্রিকেটে বড় রদবদলের আভাস
Indian Domestic Cricket Season: আইপিএল শেষের দিকে এগিয়ে চলেছে। তারপর টি২০ বিশ্বকাপ। এরই মধ্যে ভারতীয় ঘরোয়া ক্রিকেট নিয়েও জোরকদমে পরিকল্পনা চালাচ্ছে বিসিসিআই।
বিসিসিআই রঞ্জি ট্রফি দুই ধাপে আয়োজন করতে চাইছে বলে দাবি করা হয়েছে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে। তার পিছনে রয়েছে সঙ্গত কারণ।

ভারতে ঘরোয়া ক্রিকেটের সূচিতে এবার বড় ধরনের রদবদল হতে পারে বলে বোর্ডসূত্রে খবর। উত্তর ভারতে কুয়াশার কারণে রঞ্জি ম্যাচ আয়োজন নিয়ে সমস্যা হয়। দেশের অন্য প্রান্তেও সেটা হয়, তবে বেশি হয় উত্তর ভারতেই। ম্যাচের ফলাফলে আবহাওয়ার প্রভাব কমানোর লক্ষ্যেই নতুন করে ভাবনাচিন্তা বোর্ডের।
ইতিমধ্যেই বেশ কিছু প্রস্তাব এসেছে। যা নিয়ে আলোচনা হবে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলে। সূত্রের খবর, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের প্রথমেই শুরু হতে পারে রঞ্জি ট্রফি। প্রথম পাঁচটি রাউন্ডের খেলার পর সীমিত ওভারের টুর্নামেন্ট রাখা হচ্ছে।
প্রথমে সৈয়দ মুস্তাক আলি ট্রফি, তারপর হবে বিজয় হাজারে ট্রফি। এরপর রঞ্জি ট্রফির দ্বিতীয় ধাপ শুরু হবে। যেখানে গ্রুপ পর্বের তিন রাউন্ডের খেলার পর হবে নক আউট পর্বের খেলাগুলি। উল্লেখ্য, ২০২৩-২৪ মরশুমের রঞ্জি ট্রফি আরম্ভ হয়েছিল জানুয়ারির প্রথমে। খারাপ আবহাওয়ার প্রভাব পড়ে অনেক ম্যাচেই।
কুয়াশার কারণে ম্যাচে বিভ্রাট ঘটায় অসন্তোষ ছড়ায় অনেক দলের মধ্যেই। অধিনায়ক, কোচেরাও সরব হন। এমনকী বাংলাকে বেশ কয়েকটি ম্যাচে ভুগতে হয়েছে, কুয়াশা, আলো কমে আসা বা বৃষ্টির কারণে। রঞ্জির দুটি ম্যাচের মধ্যে ব্যবধান তিন থেকে বাড়িয়ে ৪ দিন করার প্রস্তাবও অ্যাপেক্স কাউন্সিলের কাছে গিয়েছে।
কোথাও খেলা শেষ হলে অন্যত্র যেতে ট্রাভেল ডে থাকে। ফলে ম্যাচের মধ্যে ব্যবধান কম থাকলে ক্রিকেটারদের রিকভারি পিরিয়ড কম হয়। শার্দুল ঠাকুর-সহ কয়েকজন এই ব্যবধান বাড়ানোর পক্ষে সওয়াল করেছিলেন। যাতে চোট-আঘাতের সমস্যা দূরে রেখে লম্বা টুর্নামেন্ট খেলতে কারও অসুবিধা না হয়।
উল্লেখ্য, ২০২৩-২৪ রঞ্জি খেতাব জিততে মুম্বইকে ১০ সপ্তাহেরও কম সময়ে ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হয়েছে। টেস্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। ফলে জল্পনা রয়েছে, এবার ঘরোয়া ক্রিকেটারদের জন্যও ম্যাচ ফি বাড়ানো হবে কিনা। বিসিসিআই এখনই সেই পথে না হাঁটলেও রাজ্য দলগুলি সিদ্ধান্ত নিতে শুরু করেছে। ইতিমধ্যেই রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই আগামী মরশুমে পুরুষ দলের ক্রিকেটারদের বেতন ১০০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে












Click it and Unblock the Notifications