Indian Cricket Team: টিম ইন্ডিয়ায় মেয়াদ শেষ কোচ দ্রাবিড়ের, উত্তরসূরির তালিকাতে কারা? নাম শুনলে চমকে যাবেন
টিম ইন্ডিয়ার কোচ হিসাবে একদিনের বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ ছিল রাহুল দ্রাড়িড়ের। বিসিসিআই তাঁর মেয়াদ বাড়াবে কিনা বা দ্য ওয়াল নিজে দায়িত্বে থাকবেন কিনা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে টিম ইন্ডিয়ার কোচিংয়ের দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। দ্রাবিড় সরলে কে হবেন ভারতের হেচ কোচ?
রবি শাস্ত্রীর অধ্যায় শেষ হওয়ার পর মেন ইন ব্লুরহাল ধরেন দ্য ওয়াল। তাঁর কোচিংয়ে তিনটি আইসিসি ইভেন্ট খেলে ভারতীয় দল। ২০২২ সালে টি২০ বিশ্বকাপের সেমিফাইনােলে ভারত ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাজিত হয়। চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়া দলের কাছেই হারে। কয়েকদিন আগেই একদিনের বিশ্বকাপের ফাইনালেও হারতে হয়েছে।

এই পরিস্থিতিতে দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। নতুন কোচ নিয়োগের বিষয়ে বিসিসিআই সরকারিভাবে কোনও কিছু ঘোষণা করেনি। এরইমধ্যে দ্রাবিড়ের উত্তরসূরি হিসাবে উঠে আসছে একাধিক নাম। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমে ভারতীয় দলের পরবর্তী কোচের দৌঁড়ে কারা এগিয়ে আছেন সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে।
তালিকায় প্রথম নাম ভিভিএস লক্ষ্মণ। বর্তমানে এনসিএ-র হেড হিসাবে দায়িত্ব পালন করছেন লক্ষ্মণ, পাশাপাশি ভারতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসাবেও বেশ কয়েকটি সিরিজে কোচের ভূমিকা পালন করেছেন। এরআগে আইপিএলের হায়দরাবাদ দলেও মেন্টরের দায়িত্ব সামলেছেন। ২০২১ সালে বিসিসিআইতে যোগ দেন লক্ষ্মণ। তিনি পরবর্তী ভারতীয় দলের কোচের দৌঁড়ে প্রবলভাবেই আছেন।
দ্বিতীয় নাম অনিল কুম্বলে। এরআগে কিছুটা সময় ভারতীয় দলের কোচের ভূমিকা সামলেছেন। তবে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের পরই দলের কোচিংয়ের দায়িত্ব ছাড়েন। ফের তাঁর নাম ভাসছে রোহিতদের পরবর্তী কোচ হিসাবে। তালিকায় তৃতীয় নাম বীরেন্দ্র সেহওয়াগ।
আইসিসির হল অফ ফ্রেমে জায়গা পাওয়া বীরু কোচের দৌঁড়ে প্রবলভাবে আছেন। বর্তমানে তিনিেও কোনও আইপিএল দলের সঙ্গে যুক্ত নেই। ফলে তাঁর বিসিসিআইতে যোগ দিতে সমস্যা নেই।
বিশ্বকাপ ফাইনালের পর দ্রাবিড়কে তাঁর ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে দ্য ওয়াল বলেন, 'আমি এখনও ভাবার সময় পাইনি। আমি এই টুর্নামেন্ট নিয়েই ব্যস্ত ছিলাম। সদ্য বিশ্বকাপ শেষ হয়েছে। নিজের কোচিং নিয়ে মূল্যায়ন করার সময় এখনও পাইনি। ভবিষ্যত নিয়েও ভাবার সময় পাইনি। আমার ফোকাস ছিল শুধু মাত্র এই টুর্নামেন্টে।'












Click it and Unblock the Notifications