Indian Cricket Team: রিঙ্কু-ঋতুরাজদের জন্য সুখবর, এশিয়ান গেমসের আগে সুযোগ আসছে জাতীয় দলে
আইপিএলে ভালো খেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জাতীয় দলে জায়গা হয়নি রিঙ্কু সিং, ঋতুরাজ গাইকোয়াডের মতো ক্রিকেটারদের। দল নির্বাচন নিয়ে শুরু হয় বিতর্কও। তবে রিঙ্কুদের হতাশ হওয়ার কারন নেই। আয়ারল্যান্ড সফরে তাদের জন্য খুলতে চলেছে ভারতীয় দলের দরজা।
বিসিসিআই এশিয়ান গেমসে ক্রিকেট টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ওডিআই বিশ্বকাপের আগে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হাংঝাও এশিয়াড। ওডিআই বিশ্বকাপের বছর হওয়ায় ভারতীয় দল 'বি' টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সে কথা মাথায় রেখে আয়ারল্যান্ড সিরিজে রিঙ্কুর মতো কয়েকজন তরুণ ক্রিকেটারদের দেখে নিতে চাইছে বোর্ড।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, 'রিঙ্কু সিং এবং আরও বেশ কয়েকজন ক্রিকেটার যারা আইপিএলে ভালো খেলেছে তাদের আয়ারল্যান্ড সফরে পাঠানো হবে।'
একইসঙ্গে সেই সূত্র জানিয়েছে, 'নির্বাচক মণ্ডলী সবাইকে একইসঙ্গে সুযোগ দিতে চাইছে না। একদিনের দলের সাত জন ক্রিকেটারকে টি টোয়েন্টি সিরিজে রাখা হয়নি। এশিয়া কাপ অন্য টুর্নামেন্টের কথা ভেবে তাঁদের বাইরে রাখা হয়েছে।'
২০২৩ সালের আইপিএলে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছেন কেকেআর ব্যাটসম্যান রিঙ্কু সিং। গড় ছিল ৫৯.২৫। স্ট্রাইক রেট ১৪৯.৫২। আইপিএলের ফিনিশার হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন আলিগড়ের ক্রিকেটার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে যশস্বী ডাক পেলেও ব্রাত্য থাকেন রিঙ্কু।

প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কী শুধু আইপিএল নয় নির্বাচক কমিটি ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সও সমান গুরুত্বপূর্ণ জাতীয় দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে। কিন্তু এরআগে ভারতীয় ক্রিকেট মহলের খবর ছিল ক্যারিবিয়ান সফরের টি টোয়েন্টি সিরিজেই সুযোগ দেওয়া হবে রিঙ্কুকে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে জায়গা পেতে পারেন ঋতুরাজ গাইকোয়াডও। ২০২৩ সালের আইপিএলে ১৬ ম্যাচে ৫৯০ রান করেছেন তরুণ এই ব্যাটসম্যান। টেস্ট এবং একদিনের দলে জায়গা পেলেও টি টোয়েন্টির দলে ব্রাত্যই থাকতে হয়েছে সিএসকের এই তারকা ক্রিকেটারকে। এখনও পর্যন্ত ভারতীয় দলের জার্সিতে ৯টি ম্যাচ খেলেছেন ঋতুরাজ, করেছেন ১৩৫ রান। বিকল্প ওপেনার হিসাবে দলে থাকতেই পারতেন দক্ষিণী এই ব্যাটসম্যান।

আইপিএলে ভালো খেলা তরুণ ক্রিকেটারদের দলে সুযোগ দেওয়ার জন্য সওয়াল করেন সুনীল গাভাসকর থেকে রবি শাস্ত্রীর মতো ক্রিকেটাররা।নির্বাচক কমিটি আরও বেশি ভারতীয় এ দলের খেলা করার জন্য প্রস্তাব দিয়েছে বিসিসিআইকে। বোর্ড অন্য দেশগুলির সঙ্গে কথা বলছে আরও বেশি 'এ' দলের সিরিজ আয়োজনের জন্য।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications