Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian cricket team: ওভাল বিপর্যয়, টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন পূজারা-উমেশরা

ওভাল বিপর্যয়ের ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। হারের স্মৃতি এখনও দগদগে ভারতীয় দলের কাছে। ইতিমধ্যেই হারের ময়নাতদন্ত শুরু করে দিয়েছে বিসিসিআই। স্ক্যানারের তলায় রয়েছেন তিন ক্রিকেটার। যাদের টেস্ট কেরিয়ার আগামী দিনে বেশ অনিশ্চিত।

ভারতীয় মিডল অর্ডারে অন্যতম ভরসা ছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু রাজকোটের ক্রিকেটার বিগত কয়েকটি সিরিজে নিজের ছায়া মাত্র।

ভারতীয় দল

ঘরের মাঠে বর্ডার গাভাসকর ট্রফিতে ব্যর্থ হওয়ার পরই তাঁকে বাদ দেওয়ার জোরালো দাবি উঠেছিল। কিন্তু বিদেশের মাটিতে তাঁর অভিজ্ঞতাকে দাম দিয়ে দলে রাখা হয়েছিল। কিন্ত দুই ইনিংসে হতাশা ছাড়া অন্য কিছুই উপহার দিতে পারলেন না পূজারা।ফলে ভারতীয় দলে জায়গা হারাতে পারেন পূজারা।

ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভারতীয় দলে সুযোগ পান কেএস ভরত। বর্ডার গাভাসকর ট্রফির মতোই ওভালেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ভরত। ঋদ্ধিমানের মতো উইকেটরক্ষককে না নিয়ে তাঁকে দলে রাখা হয়েছিল। অথচ চূড়ান্ত ব্যর্থ তিনি। ভারতের হয়ে ৮ ইনিংসে তাঁর রান ১২৯।

কেএল রাহুল বা পন্থ থাকলে এমনি বাদ পড়বেন। তাঁর পারফরম্যান্সও বেহাল, ফলে টেস্ট দলে প্রথম একাদশে ফের জায়গা পাওয়া কঠিন ভরতের।

পূজারা

তৃতীয় উমেশ যাদব। বুমরাহ না থাকায় এমনিতেই দুর্বল ভারতের পেস অ্যাটাক। তার উপর চূড়ান্ত ফ্লপ উমেশ। ৫৭ টেস্ট খেলার পরও ওভালের মোত মেগা ম্যাচে তাঁর পারফরম্যান্স হতাশ করেছে টিম ম্যানেজমেন্টকে। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরেই দলে জায়গা হারাতে পারেন উমেশ।

কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ও মন ভরাতে পারেননি এখনও। টি-২০ বিশ্বকাপ, এশিয়া কাপ এবং সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তার বড় উদাহরণ। বোর্ডের তরফে এখনই দ্রাবিড়কে নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অন্তত এ বছরের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত। তবে ওডিআই বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় ও তার টিমকে বিদায় জানিয়ে দিতে পারে বিসিসিআই।

দ্রাবিড়

বিশেষ দলের ব্যাটিংয়ের হাল নিয়ে একেবারেই খুশি নন বোর্ড কর্তারা। বড় ম্যাচে বার বার ফ্লপ করছে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যানরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতীয় দলের টপ অর্ডার মুখ থুবড়ে পড়েছিল। মিডল অর্ডারের অবস্থাও তথৈবচ। বিক্রম রাঠৌরের তত্ত্বাবধানে জাতীয় দলের শীর্ষ ব্যাটারদের প্রায় সকলেই খারাপ ফর্মের মধ্য দিয়ে গিয়েছেন বা যাচ্ছেন।

তবে এখনই কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষপাতী নন বোর্ড কর্তারা, বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে চান তাঁরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+