India Women Cricket Team: স্মৃতি-হারলিনের অর্ধশতরান, রুদ্ধশ্বাস ম্যাচে জয় অধরা ভারতের
টি টোয়েন্টির ধামাকার যুগেও একদিনের ম্যাচ এতটা উত্তেজক হতে পারে, তার প্রমাণ পাওয়া গেল ভারত বাংলাদেশ মহিলা ব্রিগেডের তৃতীয় একদিনের ম্যাচে। টি টোয়েন্টি সিরিজ জিতলেও একদিনের সিরিজ জয় অধরাই থাকল ভারতীয় মহিলা দলের। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ টাই হল। ফলে সিরিজের ফলাফল থাকল ১-১।
তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে শের ই বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ফারগানা হক প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে মহিলাদের একদিনের আন্তর্জাতিকে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। দলের হয়ে ওপেন করতে নেমে পুরো ৫০ ওভার ক্রিজে ছিলেন ফারগানা। ১৬০ বলে ১০৭ রান করেন তিনি। পাশাপাশি শামিমা সুলতানা অর্ধশতরান করেন।

দুই ক্রিকেটারের ইনিংসের সাহায্যে বাংলাদেশ ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রানে পৌঁছে যায়।শনিবারের ইনিংসের আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সেরা স্কোর ছিল ৭৫ যা আসে সালমা খাতুন ও রুমানা আহমেদের ব্যাট থেকে। তৃতীয় ম্যাচে একেবারই দাগ কাটতে ব্যর্থ ভারতীয় বোলাররা। স্নেহ রানা দুটি এবং দেবিকা বৈদ্য একটি উইকেট নেন।
Harleen Deol gets to her fifty as well 👌👌
— BCCI Women (@BCCIWomen) July 22, 2023
Vice-Captain Smriti Mandhana departs for 59 but #TeamIndia are just 87 runs away from victory 👏👏
Live Stream 📺 - https://t.co/lqRXIECtlj
Follow the Match - https://t.co/GNp3lOF8JP #BANvIND @imharleenDeol pic.twitter.com/231SPM9F59
জবাবে ব্যাট করতে নেমে সেই ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ল ভারত। টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ থেকেই ব্যাটিংয়ে ধারাবাহিকতার রোগ ভোগাচ্ছে ভারতীয় দলকে। সিরিজের শেষ ম্যাচেও যা বজায় থাকল।ওপেনরা শেফালি ভার্মা রান না পেলেও সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা রানে ফেরেন ৫৯ রান করে আউট হন স্মৃতি।মিডল অর্ডারে হার্লিন দেওল ৭৭ রান করলেও ভারতের জয় অধরাই থাকে।

এই দুই ক্রিকেটার ছাড়া আর কেউই রান পেলেন না। ফলে চাপে পড়ে যাওয়া ভারতকে শেষ দিকে একাই জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন জেমিমা । ৪৫ বলে ৩৩ রান করলেও দলকে জয় এনে দিতে পারলেন না। শেষ দিকে জেমিমার সঙ্গী হন মেঘনা সিং। জয়ের কাছে এসেও আউট হলেন মেঘনা। ৪৯. ৩ ওভারে ২২৫ রানেই অল আউট হয় ভারত। ফলে ম্যাচ টাই এবং সিরিজও ড্র হল।
বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে জিতেছিল ভারতীয় মহিলা দল। ওয়ান ডে সিরিজে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। তবে ঘুরে দাঁড়াতে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে। কিন্তু একদিনের সিরিজ জয় অধরাই থাকল ভারতের। ম্যাচের আগের দিন ভারতীয় হাই কমিশনারের আমন্ত্রণে দূতাবাসে যান ভারতীয় মহিলা দল।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications