Zim vs Ind T20Is: তৃতীয় ম্যাচেও সহজ জয়, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয়ের পথে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
প্রথম ম্যাচে হারলেও, দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছিল ভারত। এবার তৃতীয় টি২০ ম্যাচে ২৩ রানে জিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয়ের পথে একধাপ এগিয়ে গেল ভারত। সিরিজের ফল বর্তমানে ২-১।
টস ভাগ্য এই সিরিজে সঙ্গ দিচ্ছে শুভমান গিলের। প্রথম ম্যাচে পরে ব্যাট করে হারের মুখ দেখতে হয়েছিল। তাই দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে বিরাট রানের টার্গেট দিয়েছিলেন জিম্বাবোয়েকে। দ্বিতীয় ম্যাচ জিতেছিল ভারত। তৃতীয় ম্যাচেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গিল। এই ম্যাচে ভারতীয় দলে একাধিক পরিবর্তন হল। বিশ্বকাপ স্কোয়াডে থাকা তিন ক্রিকেটার প্রথম একাদশে ফিরলেন।

বিশ্বকাপের দলে থাকা যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু দলে সুযোগ পাওয়ায় ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, সাই সুদর্শন ও মুকেশ কুমার বাদ পড়েছেন। প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৮২ রান তোলে টিম ইন্ডিয়া। গিল এবং যশস্বী ওপেন করতে শুরু করেন। শেষটা ভালো করেলও বড় রান তুলতে পারেনি যশস্বী। তিনি ২৭ বলে ৩৬ রান করেন। তাঁর ব্যাটে আজ এসেছে ৪টি চার ও ২টি ছয়। গিল ৪৯ বলে ৬৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং তিনটি ছক্কা। তিন নম্বরে নেমে ফ্লপ অভিষেক শর্মা।
করেন। মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন ঋতুরাজ, ২৮ বলে ৪৯ রান করেন। ৪টি চার এবং তিনটি ছক্কা মারেন। ৯ বলে ১০ রান করে আউট হলেন। শেষ দিকে নেমে সঞ্জু ১২ ও রিঙ্কু ১ রানে অপরাজিত থাকেন। সিকান্দার রাজা এবং মুজারাবানি ২টি করে উইকেট নিলেন।
INDIA BEAT ZIMBABWE IN 3RD T20I MATCH BY 23 RUNS...!!!! 🇮🇳
— Tanuj Singh (@ImTanujSingh) July 10, 2024
- Team India now lead in this series by 2-1. pic.twitter.com/Y0YAbe18oo
জবাবে ব্যাট করতে নেমে ৯ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয়। ১ রানে আবেশ খানের বলে আউট হলেন মাধেভেরে। মারুমানি ১৩ রান করে খলিলের বলে সাজঘরে ফিরলেন। আবেশ খানের বোলিংয়ে কাট করেছিলেন ব্রায়ান বেনেট। রবি বিষ্ণোইয়ের স্পট জাম্প করে দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করলেন। শুধু স্পিন বোলিং নয় একইসঙ্গে ফিল্ডিংয়েও তাক লােগালেন রবি। জিম্বাবোয়ের বিরুদ্ধে পয়েন্টে চোখ ধাঁধানো ক্যাচ রবি বিষ্ণোইয়ের।
এরপর সিকান্দার রাজা ১৫ এবং জনাথন ১ রানে আউট হলেন। ক্লাইভ মাদান্ডে ২৬ বলে ৩৭ রান করলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রানেই আটকে গেল জিম্বাবোয়ে। ২৩ রানে জয় পেল ভারত। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ৩টি, আবেশ খান ২টি, খলিল আহমেদ ১টি উইকেট নিলেন। আগামী শনিবার সিরিজের চতুর্থ ম্যাচ। সেই ম্যাচ জিতলেই ভারত সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications