Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

South Africa vs India: নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ভারত, খেলবে ৪টি টি২০ আন্তর্জাতিক

South Africa vs India: নভেম্বরে চার ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে ভারত। আজ ক্রিকেট সাউথ আফ্রিকা ও বিসিসিআই যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে।

টি২০ আন্তর্জাতিক সিরিজ শুরু ৮ নভেম্বর। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। উল্লেখ্য, এই সিরিজের পরই ভারতের অস্ট্রেলিয়া সফর রয়েছে।

South Africa vs India

গত বছর দক্ষিণ আফ্রিকা বনাম ভারত টি২০ সিরিজ ১-১ হয়েছিল, ডারবানের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। এবার সেই ডারবানেই শুরু হবে দ্বিপাক্ষিক টি২০ সিরিজ। কিংসমিড ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টি২০ আন্তর্জাতিকটি হবে ৮ নভেম্বর।

ডারবান থেকে দুই দল যাবে গকেবেরহা (পূর্বতন পোর্ট এলিজাবেথ)-এ। সেখানে সেন্ট জর্জেস পার্কে ১০ নভেম্বর হয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক। সিরিজের তৃতীয় টি২০ আন্তর্জাতিকটি হবে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সিরিজের শেষ তথা চতুর্থ টি২০ আন্তর্জাতিকটি অনুষ্ঠিত হবে।

গতকালই ভারতের দেশের মাটিতে আন্তর্জাতিক সিরিজের দিনক্ষণ ঘোষণা করেছে বিসিসিআই। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলার পর অক্টোবরে তিনটি টি২০ আন্তর্জাতিকে টাইগারদের মুখোমুখি হবে ভারত। সেই সিরিজের পরেই ভারত সফরে আসছে নিউজিল্যান্ড।

অক্টোবর থেকে নভেম্বর অবধি ভারত-নিউজিল্যান্ড তিন টেস্টের সিরিজ চলবে। পাঁচ দিন গড়ালে ৫ নভেম্বর শেষ হবে সেই টেস্ট সিরিজ। ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজ শুরু। ফলে মনে করা হচ্ছে, টেস্ট দলের অনেকেই সম্ভবত টি২০ সিরিজে খেলবেন না।

রোহিত শর্মা, বিরাট কোহলিরা চলতি টি২০ বিশ্বকাপের পর এই ফরম্যাটে দেশের হয়ে আর খেলবেন কিনা তা স্পষ্ট করে দিতে পারেন। ফলে টেস্ট দলের বাইরে থাকা তরুণদেরই পাঠানো হতে পারে প্রোটিয়াদের দেশে। তার কারণ নভেম্বরেই আবার শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্টের সিরিজ।

দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজ শেষ হবে ১৫ নভেম্বর। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট রয়েছে ২২ নভেম্বর থেকে। পাঁচ টেস্টের এই সিরিজ চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। বক্সিং ডে ও নিউ ইয়ার টেস্ট অস্ট্রেলিয়াতেই খেলবে ভারত। দেশে ফেরার পর ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টি২০ আন্তর্জাতিক ও তিনটি একদিনের আন্তর্জাতিক খেলবে ভারত। এই সিরিজ চলবে ফেব্রুয়ারি অবধি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+