Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ZIM: বিশ্বকাপের পরই ফের টি২০ সিরিজ, কোন দেশে খেলতে যাবে ভারতীয় দল? জানুন সফরসূচি

চলতি বছরে আইসিসির ইভেন্ট গুলির মধ্যে অন্যতম পুরুষদের টি২০ বিশ্বকাপ। চলতি বছরের ৪-৩০ জুন হবে এই টুর্নামেন্ট। কিন্তু বিশ্বকাপের পরও টি২০-র রেশ কাটবে না ভারতীয় দলের জন্য। এমনিতেই বছর ভর ঠাসা ক্রীড়াসূচি রয়েছে রোহিত-বিরাটদের। তারমধ্যেই বিশ্বকাপের পরই আরও একটি দেশের সফরসূচি ঘোষিত হল।

২০২৪ সালে হবে টি২০ বিশ্বকাপ। আগামী বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি২০ বিশ্বকাপের আসর।ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। বিশ্বকাপের পরই জিম্বাবোয়ে সফরে যাবে ভারতীয় দল। মঙ্গলবার জিম্বাবোয়ে ক্রিকেট দলের পক্ষ থেকে সরকারিভাবে সূচি ঘোষিত হল।

IND vs ZIM:

জিম্বাবোয়ে সফরে ভারতীয় দল ৫ ম্যাচের টি২০ সিরিজে অংশগ্রহণ করবে। প্রথম ম্যাচটি ৬ জুলাই এবং শেষ ম্যাচটি ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। জিম্বাবোয়ে সফরে ১ম টি২০ ম্যাচ হবে ৬ জুলাই, ২য় টি২০ ম্যাচ হবে ৭ জুলাই, ৩য় টি২০ ম্যাচ হবে ১০ জুলাই। শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৪ জুলাই।

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ টি যোগ্যতা অর্জনকারী দলের মধ্যে জায়গা করে নিতে পারেনি। সবাইকে চমকে দিয়ে আফ্রিকার যোগ্যতা অর্জনকারী টুর্নামেন্ট থেকে নামিবিয়া এবং উগান্ডা জায়গা করে নিয়েছে। ২০২২ সালে শেষবার এই সফের গিয়ে তিনটি একদিনের ম্যাচ খেলেছিল ভারত। ২০১৬ সালে শেষ বার টি২০ সিরিজ খেলেছিল।

জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বিসিসিআই সচিব জয় শাহ লিখেছেন, বিসিসিআই সর্বদা বিশ্বব্যাপী ক্রিকেট সম্প্রসারনে অবদান রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা বুঝতে পারি যে এটি জিম্বাবোয়ের জন্য পুনর্গঠনের সময়, এবং এই দেশের ক্রিকেটকে এই মুহূর্তে আমাদের সমর্থন প্রয়োজন।"

একইসঙ্গে জয় শাহ বলেন, 'সহযোগী সদস্য বোর্ডকে সমর্থন করার জন্য আমাদের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। ক্রিকেটীয় মানচিত্রের মধ্যে একটি ইতিবাচক রূপান্তর আনার আমাদের নীতির সঙ্গে সংযুক্ত। দ্বিপাক্ষিক ক্রিকেটকে আরও শক্তিশালী এবং বাণিজ্যিকভাবে আরও কার্যকর করার জন্য বিসিসিআই যথাসাধ্য চেষ্টা করবে।'

জিম্বাবোয়ে ক্রিকেটের সভাপতি তাভেংয়া মুখুলানি বলেন, 'আমরা আসন্ন জুলাইয়ে ভারতকে টি২০ সিরিজ়ের জন্য আহ্বান জানাতে পেরে আমরা খুশি। চলতি বছরে এই সিরিজ়টাই সেরা আকর্ষণ হতে চলেছে। ভারতীয়দের ক্রিকেটের প্রতি ভালবাসা এবং দায়বদ্ধতা থেকে সবসময়ই ক্রিকেট লাভবান হয়েছে। জিম্বাবোয়েতে আবারও খেলতে আসতে রাজি হওয়ার জন্য বিসিসিআইকে অনেক অনেক ধন্যবাদ।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+