India vs West Indies 2nd ODI: পরীক্ষা-নিরীক্ষা জারি থাকবে রোহিতদের, জানুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নেমেছে ভারত। বৃহস্পতিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে প্রথম ম্যাচে অনায়স জয়ের পর শনিবার রোহিতদের সামনে সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই টেস্টের পর একদিনের সিরিজ নিশ্চিত করে ফেলবে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচেও জারি থাকবে পরীক্ষা-নিরীক্ষার ধারা।

ওয়েস্ট ইন্জিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বিশেষত ব্যাটিং অর্ডারে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করেছিল ভারত। বিশ্বকাপের আগে ব্যাটিং বিভাগে টিম ম্যানেজমেন্ট বিকল্প খুঁজছে। প্রথম একদিনের ম্যাচে ওপেন করেন ঈশান কিষাণ। ব্যাট হাতে অর্ধশতরানে ভরসা দিয়েছেন। পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপের দলে ঝাড়খণ্ডের তরুণকে দেখা যেতে পারে।

India vs West Indies 2nd ODI

প্রথম ম্যাচে জয়ের মধ্যেও কিছু অস্বস্তি আছে। শুভমন গিল, সূর্যকুমার যাদবদের কাছে প্রথম ম্যাচে ব্যাটিং প্র্যাক্টিসের সুযোগ ছিল। যদিও দুই তারকাই বড় ইনিংস খেলতে পারেননি। এই ম্যাচে সূর্য এবং গিলের ব্যাটিংয়ের দিকে নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। সঞ্জু স্যামসনকে এই ম্যাচে সুযোগ দেওয়া হবে কিনা সেটা নিয়েও চর্চা চলছে।

পেস অ্যাটাকে সিরাজ না খেলায় নেতৃত্ব দিচ্ছেন শার্দূল ঠাকুর। নজর থাকবে মুকেশ কুমারের দিকে। টেস্টের পর একদিনের সিরিজেও অভিষেক ঘটিয়েছেন বাংলার পেসার। প্রথম ম্যাচে এক উইকেট নিয়েছেন। এই ম্যাচে উমরান মালিকের পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণকে খেলার আলোচনাও চলছে। চতুর্থ পেসার হিসাবে থাকছেন হার্দিক পাণ্ডিয়া। কুলদীপের সঙ্গী কী হবেন চাহাল?

India vs West Indies 2nd ODI

বৃহস্পতিবার বার্বাডোজের পিচ আশ্চর্য আচরণ করেছে। উইকেটে অতিরিক্ত স্পিন রয়েছে। বিশেষত নতুন বলে অতিরিক্ত টার্ন হচ্ছে। তাই দুই দলই অতিরিক্ত স্পিনার নিয়ে নামতে পারে।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১১৪ রানেই। পাঁচ উইকেট হারিয়ে জয় ভারতের। আজ ভারতের সামনে ওয়ান ডে সিরিজ নিশ্চিত করার সুযোগ। তেমনই ঘরের মাঠে টানা আধডজন দ্বি-পাক্ষিক সিরিজ হার আটকানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের। পরীক্ষা-নিরীক্ষার মধ্যে সিরিজ জয়ই পাখির চোখ রোহিতদের কাছে।

India vs West Indies 2nd ODI

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া,সঞ্জু স্যামসন অথবা ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক অথবা প্রসিদ্ধ কৃষ্ণ , মুকেশ কুমার।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ- শেই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), কাইল মেয়ার্স, ব্র্য়ান্ডন কিং, আলিক আথানজে, শিমরন হেটমায়ার,রভম্যান পাওয়েল,রোমারিও শেফার্ড,ইয়ানিক কারিয়াহ, ডমিনিক রাকেস, জেডেন সিলেস অথবা আলজারি যোশেফ,গুডাকেশ মোচি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+