Ind vs WI 2nd ODI: ৯১ রানে ১০ উইকেট! ঈশানের অর্ধশতরান সত্ত্বেও ভারত থামল ১৮১ রানে

Ind vs WI 2nd ODI: বার্বাডোজের ব্রিজটাউনে কেনসিংটন ওভালে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে জিতে সিরিজে সমতা ফেরাতে ওয়েস্ট ইন্ডিজকে তুলতে হবে ১৮২ রান। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ।

রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছে ভারত। প্রথম ম্যাচে এই স্টেডিয়ামেই ১১৫ রান তুলতে গিয়ে পাঁচ উইকেট হারিয়েছিল ভারত। আজ ওপেনিং জুটিতে ওঠে ১৬.৫ ওভারে ৯০ রান। সেখান থেকে ৪০.৫ ওভারে ১৮১ রানেই শেষ হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন মেন ইন ব্লু।

Ind vs WI 2nd ODI: ৯১ রানে ১০ উইকেট!

শুভমান গিল পাঁচটি চারের সাহায্যে ৪৯ বলে ৩৪ রান করে আউট হন। ভারতের দ্বিতীয় ও তৃতীয় উইকেট পড়ে যথাক্রমে ৯৫ ও ৯৭ রানে। পরপর দুই বলে আউট হন হার্দিক পাণ্ডিয়া ও সঞ্জু স্যামসন। ফলে ১১৩ রানে চতুর্থ ও পঞ্চম উইকেটের পতন। ২৪.১ ওভারে অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে। ১৪৬ রানে ষষ্ঠ, ১৪৮ রানে সপ্তম, ১৬৭ রানে অষ্টম ও নবম উইকেট পড়ে।

Ind vs WI 2nd ODI: ৯১ রানে ১০ উইকেট!

টানা দুটি ওডিআইয়ে অর্ধশতরান করলেও শতরান বা তার কাছাকাছি পৌঁছতে পারেননি ঈশান কিষাণ। ৫১ বলে হাফ সেঞ্চুরি করেন। ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫৫ বলে ৫৫ রান করে তিনি আউট হন। তিনে নেমে ব্যর্থ স্য়ামসন করলেন ১৯ বলে ৯। চারে নামা অক্ষর প্যাটেল ৮ বলে ১, হার্দিক পাঁচে নেমে ১৪ বলে ৭ রান করেন।

সূর্যকুমার যাদব ২৫ বলে ২৪, রবীন্দ্র জাদেজা ২১ বলে ১০, শার্দুল ঠাকুর ২২ বলে ১৬, উমরান মালিক ০ ও মুকেশ কুমার ৬ রান করেন। কুলদীপ যাদব ২৩ বলে ৮ রানে অপরাজিত থাকেন। গুডাকেশ মোতি ৩৬ রানের বিনিময়ে এবং রোমারিও শেফার্ড ৩৭ রান খরচ করে তিনটি করে উইকেট নেন।

Ind vs WI 2nd ODI: ৯১ রানে ১০ উইকেট!

আলজারি জোসেফকে প্রথম ম্যাচে একাদশে ছিলেন না। আজ তিনি ২টি উইকেট পেলেন। জেডেন সিলেস ও ইয়ানিক কাকিয়াহ একটি করে উইকেট নিলেন। ওয়েস্ট ইন্ডিজের মতো দুর্বল দলের বিরুদ্ধে ভারতের ৪১ ওভারও পুরো টিকতে না পারা মোটেই স্বস্তিদায়ক নয়। প্রশ্ন উঠছে, রোহিত ও বিরাটকে খেলিয়ে সিরিজ পকেটে পুরে শেষ ম্যাচে পরীক্ষা নিরীক্ষা কেন করল না টিম ম্যানেজমেন্ট?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+