দূষণ-কুয়াশায় তলানিতে দৃশ্যমানতা! লখনউয়ে পরিত্যক্ত ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি২০, ছিটকে গেলেন গিল
অত্যধিক মাত্রার দূষণের ফলে ঘন কুয়াশা। আর সেই কারণেই ভেস্তে গেল লখনউয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি২০ আন্তর্জাতিক।
দৃশ্যমানতার অবস্থা এতটাই খারাপ ছিল যে বারবার আম্পায়াররা মাঠ পরিদর্শনের পরেও খেলা শুরু করা যায়নি। যার ফলে শুক্রবার আমেদাবাদে হবে সিরিজ নির্ণায়ক পঞ্চম টি২০ আন্তর্জাতিক।

লখনউয়ের দূষণের মাত্রা ছিল উদ্বেগজনক। হার্দিক পাণ্ডিয়াকে মাস্ক পরে মাঠে নেমে গা ঘামাতে দেখা যায়। একিউআই ছিল সাড়ে চারশোর আশেপাশে। সেই পরিস্থিতিতে দৃশ্যমানতাকে গুরুত্ব দিয়েই শেষ অবধি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।
সন্ধ্যা সাড়ে ৬টায় টসের কথা থাকলেও ৬টা ৫০ নাগাদ আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। এরপর দফায় দফায় চলে পরিদর্শন। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। তারই মধ্যে দুই দলের কোচদের সঙ্গেও কথা বলেন আম্পায়াররা। একজন আম্পায়ার স্কোয়ার বাউন্ডারির কাছে গিয়ে সরেজমিনে দেখেন সাদা বল তিনি স্পট করতে পারছেন কিনা। রাত ৯টা ২৬ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগে পর্যন্ত ছয় দফায় পরিদর্শন চলে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট প্রথমে দেওয়া হয়েছিল দিল্লিতে। যা পরে সরানো হয় কলকাতায়। কেন না, দিওয়ালির আশেপাশের সময় থেকে উত্তর ভারতে দূষণের মাত্রা বাড়তে থাকে এবং বিপজ্জনক জায়গায় পৌঁছয়। সে কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টটি দেওয়া হয় দিল্লিতে, গত মাসে কলকাতায় হয় ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট।
টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত ০-২ ব্যবধানে হারার পর ২-১ ব্যবধানে জেতে ওডিআই সিরিজ। টি২০ সিরিজে ভারত এগিয়ে ২-১ ব্যবধানে। ফলে এই সিরিজও ভারত আর হারবে না। যদি আমেদাবাদে ভারত পরাস্ত হয় তাহলে সিরিজ ২-২ হবে। এরই মধ্যে স্বস্তির খবর, আজ লখনউয়ে দেখা গেল দলের সঙ্গে যোগ দিয়েছেন জসপ্রীত বুমরাহ। পরিবারের সদস্য অসুস্থ হওয়ায় তিনি আগের টি২০ আন্তর্জাতিক খেলেননি, ফিরেছিলেন আমেদাবাদে। ভারত-দক্ষিণ আফ্রিকা শেষ টি২০ আন্তর্জাতিকটি হবে বুমরাহর হোমটাউনেই।
তবে শুভমান গিল পায়ের পাতায় চোট পেয়েছেন অনুশীলনের সময়। ফলে আজকের ম্যাচ হলে তিনি খেলতে পারতেন না। সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ভারতের সহ অধিনায়ক। আমেদাবাদে তাঁর জায়গায় ওপেন করতে নামতে পারেন সঞ্জু স্যামসন।
-
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড












Click it and Unblock the Notifications