ইডেন টেস্টে ফোকাসে পিচ, কেমন হতে পারে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ?
কাল থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। চর্চায় ক্রিকেটের নন্দনকাননের পিচ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জেতার পর এই প্রথম ভারত সফরে প্রোটিয়ারা। পাকিস্তানে টেস্ট সিরিজ ড্র করে।
অন্যদিকে, চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছে ভারত। প্রোটিয়ারা চাইছে ভারতের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিততে। এই সিরিজ তথা ইডেন টেস্টকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো গুরুত্ব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা।

ইডেন টেস্টে ভারতীয় দল চাইছিল প্রথম দিন থেকে যাতে বল ঘোরে। যদিও বাস্তবে তা হচ্ছে না। আজও ভারত অধিনায়ক শুভমান গিল, হেড কোচ গৌতম গম্ভীর, সাপোর্ট স্টাফদের বাকিদের দেখা গেল পিচ খুঁটিয়ে দেখতে। কিউরেটরদের সঙ্গে কথাও হলো। সূত্রের খবর, গতকাল পিচ খোলা রাখা হয়েছিল যাতে শিশির পড়ে পিচের উপর। আজ তাই পিচকে গতকালের তুলনায় একটু অন্যরকম দেখে ধন্দে পড়ে যায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমনকী নির্বাচক প্রধান অজিত আগরকরও পিচ দেখেন। কথা বলেন গিলের সঙ্গে।
মনে করা হচ্ছে, ইডেনে প্রথম ২-৩ দিন ব্যাটাররা সহায়তা পাবেন। জোরে বোলাররাও এই উইকেট থেকে ফায়দা আদায় করতে পারবেন। বিকেলের দিকে স্যুইং, রিভার্স স্যুইং করাতে পারবেন তাঁরা। তারপর ধীরে ধীরে পিচ সুবিধাজনক হয়ে যাবে স্পিনারদের জন্য। মনে করা হচ্ছে, টস জেতা দলই এই পিচে এগিয়ে থেকে শুরু করবে।
শুভমান গিল অধিনায়ক হিসেবে সাতটি টেস্টের মাত্র একটিতে টস জিতেছেন। দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে শেষ সাতটি টেস্টের একটিতেও টস জেতেনি। রবীন্দ্র জাদেজা এই টেস্টে ১০ রান করলে বিশ্বের চতুর্থ প্লেয়ার হিসেবে টেস্টে অন্তত ৩০০ উইকেট এবং তার পাশাপাশি ৪ হাজার রান করার কীর্তি গড়বেন। কলকাতায় শীত পড়ছে। বেশ ঠান্ডাও পড়ছে। ফলে টেস্ট ক্রিকেটের পক্ষে আদর্শ পরিবেশ ক্রিকেটের নন্দনকাননে।
ভারতীয় দলে ফিরছেন ঋষভ পন্থ। নীতীশ কুমার রেড্ডিকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে ভারতের একাদশে থাকবেন ধ্রুব জুরেল। প্রথম একাদশে থাকার বিষয়ে অক্ষর প্যাটেলের চেয়ে কিছুটা এগিয়ে কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি টেস্টে জিতেছিল, প্রায় সেই একাদশই নামাতে পারে। অধিনায়ক তেম্বা বাভুমা ফিরবেন সম্ভবত ডেওয়াল্ড ব্রেভিসের জায়গায়। উইয়ান মুল্ডারের চেয়ে একাদশে সুযোগের নিরিখে এগিয়ে মার্কো জানসেন।
ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, বি সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, টনি ডি জোর্জি, তেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইন (উইকেটকিপার), সেনুরান মুথুসামী, সাইমন হারমার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications