Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: ক্লান্তিহীন ভারতীয় দল, ঠাসা ক্রীড়াসূচি, টানা বিমান যাত্রার পরেও অফুরন্ত প্রাণশক্তি রোহিতদের

সেই আইপিএল থেকে শুরু হয়েছিল, টানা দুই মাসের লিগ খেলেই ভারতীয় দলের সদস্য চলে যান টি২০ বিশ্বকাপ খেলতে। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের ম্যাচ খেলে ভারত সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সুপার ৮, সেমিফাইনাল-ফাইনালল ম্যাচ খেলা এবং সব শেষে চ্যাম্পিয়ন হওয়া। এরপর প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই টানা ১৬ ঘণ্টার বিমান‌ যাত্রা করে দেশে ফেরা। এতকিছুর পরেও ক্লান্তিহীন ভারতীয় দল।

ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে বার্বাডোজ বেশ ভালো ভাবেই ক্ষতিগ্রস্থ হয়েছে। যার ফলস্বরূপ বিশ্বকাপ জয়ের নির্ধারিত সময় পরে টিম ইন্ডিয়া দেশে ফিরে আসতে পারেনি। প্রাথমিকভাবে চূড়ান্ত ছিল বুধবার রাতেই দেশে ফিরবে ভারতীয় দল। বুধবার রাতে দিল্লিতে ফেরা হয়নি রোহিত শর্মা, বিরাট কোহলিদের। তাঁরা বৃহস্পতিবার ভোরবেলা দিল্লিতে এসে পৌঁছায় ভারতীয় দল।

T20 World Cup

১৬ ঘণ্টা পর সেই বিমান নামল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। তখন সকাল ৬.০৭ মিনিট। প্রায় ৪০ মিনিট পর বিমানবন্দর থেকে বার হয়ে বাসে উঠলেন রোহিতেরা। তার কিছু ক্ষণের মধ্যে দিল্লির হোটেলে।

রোহিতদের বিশেষ অভ্যর্থনা জানাতে ঢাক ঢোলের আয়োজন করেছিল হোটেল কর্তৃপক্ষ। সেই তালেই কোমড় দুলালেন রোহিত, পন্থ, হার্দিকরা। তবে 'শো স্টিলার' সূর্যকুমার যাদব। তাঁর দুরন্ত নাচ এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মন খুলে নাচ ঢোলের তালে নাচ করেন সূর্য। সতীর্থদের নাচতে দেখে মিটিমিটি হেসে পাশ কাটিয়ে চলে গেলেন বিরাট কোহলি। তার পিছনে কোচ রাহুল দ্রাবিড়। তাঁরা না নাচলেও কারও মুখে ক্লান্তির কোনও ছাপ ছিল না।

যেন অফুরন্ত প্রাণশক্তির নজির দেখাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। তাদের মধ্যে নেই কোনও ক্লান্তি, দেশে ফিরে বিশ্রামটুকু না নিয়েই তারা সেলিব্রেশনে মেতে উঠলেন। দিনভর তাদের জন্য ঠাসা ক্রীড়াসূচি। কিন্তু রোহিতের মধ্যে কোনও বিরক্তি নেই, এক মুখ হাসি নিয়েই রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা।

ভারতীয় দল শুধু টি২০ ক্রিকেটে নয় একইসঙ্গে ফিটনেসেও যে বিশ্বসেরা তা প্রমাণ করে দিল।
মোদীর সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় দল চলে যাবে মুম্বইয়ে। বোর্ডের তরফে বিশেষ বিমানের ব্যবস্থা থাকবে দলকে দিল্লি থেকে মুম্বই নিয়ে যাওয়ার জন্য। মুম্বই বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবে ভারতীয় দল। এই রাস্তায় এক কিলোমিটার হুডখোলা বাসে করে নিয়ে যাওয়া হবে রোহিত, বিরাট কোহলিদের। ঠিক যেমনটা ২০০৭ সালে হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+