ICC Odi Ranking: বিশ্বকাপের আগেই বৃত্ত পূরণ টিম ইন্ডিয়ার, অজিদের হারিয়ে বাবরদের শীর্ষস্থান থেকে সরাল ভারত
বিশ্বকাপের আগেই একদিনের ক্রম তালিকায় ১ নম্বরে ভারত। মোহালিতে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওডিআই ক্রম তালিকায় শীর্ষস্থান দখল করে নিল টিম ইন্ডিয়া। দুই নম্বরে নেমে গেল পাকিস্তান, তিন নম্বরেই থাকল অস্ট্রেলিয়া। টি২০-টেস্টে আগেই এক নম্বরে অবস্থান ছিল ভারতের। এবার ওডিআইতে শীর্ষস্থান দখল করে নিয়ে বিশ্বকাপের আগেই বৃত্তটা পূরণ করল ভারতীয় দল।
বিশ্বকাপ অভিযান শুরু করার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ৫ উইকেট জিতে নিল টিম ইন্ডিয়া। ম্যাচ জয়ের পরই আইসিসির পক্ষ থেকে এল বি্রাট সুখবর। পাকিস্তানকে সরিয়ে এক নম্বরে জায়গা করে নিল মেন ইন ব্লু। বর্তমানে ভারতের পয়েন্ট ১১৬। ১১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বাবর আজমের দল। তিন নম্বরে থাকা অজিদের পয়েন্ট ১১১।

আগামী ৫ অক্টোবর থেকে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।তার আগে এশিয়া কাপ জিতেছে ভারত। কিন্তু এশিয়া কাপ জয়ের পরও একদিনের ক্রম তালিকায় ১ নম্বর স্থান অধরাই ছিল ভারতের। অবশেষে শুক্রবার রাতে সেই কাঙ্খিত লক্ষ্য পূরণ করে ফেলল ভারতীয় দল।
এশিয়া কাপের পর আইসিসির প্রকাশিত তালিকা অনুসারে ১১৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে ছিল বাবর আজমের দল।সমসংখ্যক পয়েন্ট নিয়েও তালিকায় দুই নম্বরে ছিলএশিয়া কাপ বিজয়ী ভারত। ১১৩ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে ছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে শীর্ষস্থানে উঠার লড়াই সীমাবদ্ধ মূলত এই তিন দলের মধ্যেই।

কিন্তু মোহালিতে জয় পেতেই পয়েন্টের নিরিখে বাবরদের ছাপিয়ে গেল টিম ইন্ডিয়া। যদি ভারত অজিদের বিরুদ্ধে সিরিজ় জিততে পারে তা হলে এক নম্বর হিসাবেই দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ খেলতে নামবে ভারত। যা ভারতকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।ব্যক্তিগত ক্ষেত্রেও সিরাজ থেকে গিল ক্রম তালিকাতে দারুণ উন্নতি করেছেন।
এশিয়া কাপ শুরুর আগে ক্রমতালিকায় নবম স্থানে ছিলেন সিরাজ। এশিয়া কাপ ফাইনালে ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে মহানায়ক হয়ে উঠেছেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। তার প্রভাব পরেছে আইসিসির ক্রম তালিকাতেও। বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগেই বোলারদের মধ্যে এক নম্বর জায়গা ফিরে পেয়েছেন সিরাজ।
No. 1 Test team ☑️
— BCCI (@BCCI) September 22, 2023
No. 1 ODI team ☑️
No. 1 T20I team ☑️#TeamIndia reigns supreme across all formats 👏👏 pic.twitter.com/rB5rUqK8iH
ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় স্থানে শুভমান গিল। তবে গিল এবং বাবরের মধ্যে পয়েন্টের ব্যবধান ক্রমশ কমছে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications