Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs NZ, World Cup 2023: বদলা নয়, দশে দশ করে রোহিতের মুখে শুধু দলের কথা, ফলাফলে হতাশ উইলিয়ামসন

বদলার ম্যাচে দুরন্ত জয় টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে দশে দশ করল টিম ইন্ডিয়া। মেন ইন ব্লু টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপজয়ের দুয়ারে। একদিকে বিরাট কোহলি অন্যদিকে মহম্মদ শামি। দুই জনের দুরন্ত পারফরম্যান্সের সঙ্গে শতরানকারী শ্রেয়স বা ঝোড়ো ইনিংস খেলা রাহু‌লের গুরুত্বপূর্ণ অবদানও আছে এই ম্যাচে। কিন্ত দশে দশ করে রোহিতের মুখে শুধু দলের কথা।

ক্রিকেটে দলগত সাফল্যের নেপথ্যে থাকে ব্যক্তিগত পারফরম্যান্স। বিন্দু-বিন্দুতেই যেন সিন্ধু হয়। ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে রোহিত শর্মা বলেন, 'আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি, এই মাঠে যে কোনোও স্কোর তোলা সম্ভব, আপনি কখনই আত্মবিশ্বাসী হতে পারবেন না। দ্রুত উইকেট তুলতে হবে ম্যাচ জিততে হলে। শুরুতে আমরা সেই কাজটা করেছি‌লাম।'

IND vs NZ, World Cup 2023

কিন্তু একটা সময় উইলিয়ামসন ও মিচলের ব্যাটে ভর করে ভারতকে বেশ চাপে ফেলে দেয় কিউয়িরা। এই প্রসঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'আমরা জানতাম আমাদের ওপর চাপ থাকবে। মাঝে একটু পিছিয়ে থাকলেও আমরা খুব শান্ত ছিলাম। কেন ও মিচেল মাঝের সময়টা খুব ভালো খেলেছে। তবে ক্যাচ মিস না হলে বা রান আউটা হলে হয়ত ম্যাচের গতি প্রকৃতি পাল্টে যেত।'

চাপ প্রসঙ্গে রোহিত বলেন, 'আজ সেমিফাইনাল ম্যাচ ছিল, তাই বলব না কোন চাপ ছিল না, যখনই খেলবেন তখন চাপ থাকবে। সেমিফাইনালে একটু বাড়তি যোগ হয়েছে, আমরা এটা নিয়ে খুব বেশি ভাবতে চাই না, শুধু এরআগে নয়টি ম্যাচে যেভাবে খেলেছিলাম সেইভাবেই আজ খেলেছি্। দ্বিতীয়ার্ধে আমাদের জন্য জিনিসগুলি সুন্দরভাবে হয়েছিল।'

একইসঙ্গে রোহিত বলেন, 'টপ ৫ জন ব্যাটসম্যান খুব ভালো অবদান রাখছেন দলে প্রয়োজন অনুসারে, বোলাররাও ভালো পাৱফরম্যান্স করছেখন। এটা পুরোটাই দলগত সাফল্য।'

অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, 'প্রথমত, ভারতকে অভিনন্দন। তারা পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ক্রিকেট খেলেছে, এবং সম্ভবত তারা আজ রাতে তাদের সেরা খেলাটি খেলেছে। লড়াই করার জন্য ছেলেদের কৃতিত্ব দেব। সেমিতে হেরে ছিটকে যাওয়াটা হতাশাজনক, কিন্তু গত সাত সপ্তাহ ধরে যে প্রচেষ্টা চলছে তার জন্য অত্যন্ত গর্বিত আমরা। আমাদের দল এই প্রতিযোগিতায় ভাল খেলেছে।'

একইসঙ্গে কিউয়ি দলপতি বলেন, দল হিসেবে, আমরা যে ক্রিকেট খেলতে চেয়েছিলাম তার প্রতি সত্যিকারের প্রতিশ্রুতি ছিল। রাচিন এবং ড্যারিল মিচেলের জন্য বিশেষ উল্লেখ যেভাবে তারা এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছিল এবং তারা ভাল পারফর্ম করেছে। ওরাই এই টুর্নামেন্ট থেকে বড় প্রাপ্তি।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+