IND vs NZ, World Cup 2023: বদলার ম্যাচে টসে জয় ভারতের, জেনে নিন দুই দলের প্রথম একাদশ
বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। বিশ্বকাপে কিউয়ি দল বরাবরই শক্ত গাঁট টিম ইন্ডিয়ার কাছে। ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে এই নিউজিল্যান্ড দলের কাছে হেরেই কাপ জয়ের স্বপ্ন বিলীন হয়েছিল মেন ইন ব্লুর। এবার বদলার ম্যাচ খেলতে নামছে ভারত।
এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দুই দলই প্রথম একাদশে কোনও রকম পরিবর্তন করেনি। টস জিতে ভারত অধিনায়ক বলেন, 'দেখে মনে হচ্ছে খুব ভালো পিচ, তবে কিছুটা স্লো থাকবে।আজকের দিনে ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা একে অপরের বিরুদ্ধে খেলেছিলাম। নিউজিল্যান্ড গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে। ফলে আশা করছি ভালো একটা ম্যাচ হবে। আমরা একইদল ধরে রাখছি।'

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, 'অবশ্যই আমরা প্রথমে ব্যাটিং করতেই চেয়েছিলাম উইকেট দেখে।তবে আমাদের এই চ্যালেঞ্জটা নিতে হবে। দুটি দলই ভালো ক্রিকেট খেলছে। আশা করছি নক আউটে একটা উপভোগ্য ম্যাচ হবে।'
ম্যাচের আগে পিচ নিয়ে রবি শাস্ত্রী বলেন, উইকেটে দেখে মনে হচ্ছে স্পিনারা কিছুটা সুবিধা পাবেন। যারা আগে বল করবে আমার মনে হয় দ্রুত স্পিনার নিয়ে আসবে। উইকেটে ঘাস রয়েছে পেসারদের সুবিধার জন্য।
চলতি বিশ্বকাপের পারফরম্যান্সের নিরিখে টিম ইন্ডিয়া অবশ্যই এগিয়ে থাকবে। কারণ গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সেমিতে উঠেছে রোহিতের দল। অন্যদিকে, ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে বিশ্বকাপের শেষচারের টিকিট পেয়েছে কিউয়িরা। তার উপর গ্রুপ পর্বের ম্যাচে ভারত হারিয়েছে নিউজিল্যান্ডকে।
এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপের মঞ্চে দুই দলের ১০বার একে অপরের মুখোমুখি হয়েছে। এরমধ্যে ভারত জিতেছে চারটি ম্যাচে, নিউজিল্যান্ড জিতেছে ৫টি ম্যাচে। একটি ম্যাচ টাই হয়েছে।
এই ম্যাচে নজর থাকবে বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসনের দিকে। কারণ দুই ক্রিকেটারই এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছেন। তবে এরআগে তিনবার ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন কোহলি। ২০১১ সালে করেন ৯ রান, বাকি দুইবার ১ রানে আউট হন।
🚨 Toss Update from Mumbai 🚨
— BCCI (@BCCI) November 15, 2023
Rohit Sharma wins the toss and #TeamIndia have elected to bat in Semi-Final 1 🙌
Follow the match ▶️ https://t.co/FnuIu53xGu#CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/HZW9piWA4u
ভারতের দল- শুভমান গিল, রোহিত শর্মা(অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ,জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি
নিউজিল্যান্ডের একাদশ- ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications