IND vs NZ: প্রথম টেস্টের আগে গিলকে নিয়ে উদ্বেগ, বেঙ্গালুরুতে খেলতে পারবেন তারকা ব্যাটসম্যান?

বুধবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয়। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই কিউয়িদের বিরুদ্ধে নামছে রোহিত শর্মার দল। কিন্তু টিম ইন্ডিয়ার সুখের সংসারে হঠাৎ করেই চোটের উদ্বেগ। প্রথম শুরুর ২৪ ঘণ্টা আগে দলের তারকা ব্যাটারের খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শুভমান গিলের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঘাড় ও কাঁধে ব্যথার কারণে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে গি‌লের খেলা নিয়ে সংশয় রয়েছে। মঙ্গলবার বৃষ্টির কারণে ম্যাচের আগের দি‌ন ভারতীয় দলের অনুশী‌লন বাতিল হয়ে যায়। কিন্তু একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গিলের কিছুটা চোটের সমস্যা রয়েছে। ফলে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে।

শুভমান গিল ভারতের টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ, বিশেষ করে তিন নম্বর স্থানে নিজেকে মানিয়ে নিচ্ছেন গিল। ফলে গিলের জন্য বুধবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তারপরই প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে থিঙ্ক ট্যাঙ্ক। বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত দুই টেস্টের সিরিজের ভালো ব্যাটিং করেছেন গিল। চেন্নাইয়ে প্রথম টেস্টে গিল অপরাজিত ১১৯ রান করেন। তিনি কানপুর টেস্টের প্রথম ইনিংসে দ্রুত ৩৯ রানের ইনিংস খেলেন। যা ঔ সময়ের জন্য দারুণ কার্যকরী ছিল।

বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল গিলকে। কিন্তু তাতেও চোটের কবল থেকে পুরোপুরি মুক্ত হতে পারলেন না গিল । গিল ঘাড় এবং কাঁধে বিশেষ ধরনের স্ট্র্যাপ লাগিয়ে রেখেছেন। সূত্রের খবর, গিলকে নজরে রাখছেন দলের মেডিকেল টিম। তবে তাঁকে নিয়ে টিম ম্যানেজমেন্ট তাড়াহুড়ো করতে চায় না।

ভারত বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে কমপক্ষে ২ স্পিনার নিয়ে খেলবে এবং অবস্থার উপর নির্ভর করে তিনজন স্পিনারও খেলানো হতে পারে। কিন্তু গিল একান্তই খেলতে না পারলে তিন নম্বরে ব্যাট করতে নামবেন কে? কারণ রোহিত এবং যশস্বী ওপেন করবেন। চার নম্বর জায়গা বিরাটের জন্য বরাদ্দ থাকবে। এই পরিস্থিতিতে গিলের বিকল্প কে হবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

ভারত অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'পরিস্থিতির উপর নির্ভর করেই আমাদের চূড়ান্ত একাদশ বাছাই হবে।' মঙ্গলবার সকাল থেকেই বেঙ্গালুরুতে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির জন্য ম্যাচের আগের দিন ভারতীয় দলের অনুশীলনই বাতিল হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+