Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs NZ: কেন উইলিয়ামসন খেলবেন না ভারতের বিরুদ্ধে মুম্বই টেস্টেও, জানিয়ে দিল নিউজিল্যান্ড বোর্ড

IND vs NZ: কুঁচকির চোটের কারণে ভারতে আসতে পারেননি কেন উইলিয়ামসন। রিহ্যাব চলছে নিউজিল্যান্ডেই। দলের সেরা ব্যাটারকে ছাড়াই ভারতে ঐতিহাসিক সিরিজ জয় সুনিশ্চিত করেছে কিউয়িরা।

বেঙ্গালুরু ও পুণে টেস্টের পর নজর ছিল উইলিয়ামসন চলতি সিরিজের তৃতীয় বা শেষ টেস্ট খেলতে আসবেন কিনা। যদিও সেই সম্ভাবনা আর নেই। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়ে দিল, উইলিয়ামসন মুম্বই টেস্টেও খেলছেন না।

IND vs NZ

ভারতে সফর সেরে ফিরে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ভারতে টানা ২টি টেস্ট জেতায় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার দৌড়ে ফিরে এসেছে কিউয়িরা। বাকি টেস্টগুলি জিতলে দ্বিতীয়বার তারা ফাইনাল খেলতে পারবে।

উইলিয়ামসনকে নিয়ে তাই কোনও ঝুঁকি নিতে নারাজ নিউজিল্যান্ড। মনে করা হচ্ছে, ইংল্যান্ড সিরিজের আগেই ফিট হয়ে যাবেন উইলিয়ামসন। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই প্রাক্তন কিউয়ি অধিনায়ককে মুম্বই টেস্ট খেলানোর ঝুঁকি নেওয়া হলো না।

নিউজিল্যান্ড ক্রিকেটের তরফে প্রকাশিত বিবৃতিতে হেড কোচ গ্যারি স্টিড বলেছেন, কেনের যে চোট ছিল তার উন্নতি হচ্ছে। তবে এখনই তিনি প্লেনে চড়ে দলের সঙ্গে যোগ দেওয়ার মতো পরিস্থিতিতে আসেননি। যেহেতু সব ইতিবাচক দিকেই এগোচ্ছে, ফলে আমরা চাই উইলিয়ামসন দেশে থেকেই রিহ্যাবের চূড়ান্ত অংশে ফোকাস করুন যাতে তিনি ইংল্যান্ড সিরিজে খেলতে পারেন।

স্টিডের কথায়, ইংল্যান্ড সিরিজের এখনও মাসখানেক দেরি। সে কারণে সতর্কতামূলক পদক্ষেপ করা হলো। উইলিয়ামসন যাতে ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট (২৮ নভেম্বর থেকে শুরু) খেলতে পারেন আমরা সেটিই সুনিশ্চিত করতে চাইছি। উল্লেখ্য, গত মাসে শ্রীলঙ্কা সফর চলাকালীন কুঁচকিতে চোট লাগে উইলিয়ামসনের।

শ্রীলঙ্কায় গিয়ে নিউজিল্যান্ড ০-২ ব্যবধানে টেস্ট সিরিজে পরাস্ত হয়েছিল। এরপর টিম সাউদি অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন। ভারতে সিরিজে নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম। বেঙ্গালুরু টেস্টে ভারত প্রথম ইনিংসে ৪৬ রানে গুটিয়ে গিয়েছিল। দ্বিতীয় টেস্টেও কিউয়িরা জয় ছিনিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে। উইলিয়ামসনের জায়গায় খেলছেন উইল ইয়ং।

শুক্রবার থেকে শুরু মুম্বই টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত শীর্ষে থাকলেও সাফল্যের হার কমে হয়েছে ৬২.৮২ শতাংশ। অস্ট্রেলিয়ার রয়েছে ৬২.৫০ শতাংশ। নিউজিল্যান্ড দুটি টেস্ট জেতায় ৫০ শতাংশ সাফল্যের হার নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে।

উল্লেখ্য, ভারত সফরে খেলতে না পারলেও আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছেন উইলিয়ামসন। শ্রীলঙ্কা সফরে তাঁর রান ছিল যথাক্রমে ৫৫, ৩০, ৭ ও ৪৬।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+