Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ind vs NZ, ICC CWC 2023: সচিন-ভূমে ওডিআই শতরানের বিশ্বরেকর্ড বিরাটের, সৌরভের কীর্তিও ছুঁলেন কোহলি

Ind vs NZ, ICC CWC 2023: মাস্টার ব্লাস্টারের শহরেই কিং কোহলি গড়লেন নয়া বিশ্বরেকর্ড। সচিন তেন্ডুলকরের ৪৯তম শতরানের বিশ্বরেকর্ড স্পর্শ করেছিলেন ইডেন গার্ডেন্সে।

আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ৫০টি ওডিআই শতরান হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি। সেই সঙ্গে বিশ্বকাপ সেমিফাইনালে শতরান করার নিরিখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একাধিপত্যে থাবাও বসালেন তিনি।

Ind vs NZ, ICC CWC 2023: সচিন-ভূমে ওডিআই শতরানের বিশ্বরেকর্ড বিরাটের

সচিন তেন্ডুলকর ৪৬৩টি ওডিআই খেলেছেন ৪৫২ ইনিংসে ৪৯টি শতরান রয়েছে। বিরাট কোহলি আজ ২৯১তম ওডিআইয়ের ২৭৯তম ইনিংসে পেয়ে গেলেন বহু প্রতীক্ষিত ৫০তম ওডিআই শতরান। সচিন নিজেই কয়েক বছর আগে বলেছিলেন তাঁর শতরানের রেকর্ড ভাঙতে পারেন কোহলি বা রোহিতের মধ্যে কোনও একজন। রোহিত পারেননি, পারলেন বিরাট।

সচিন তেন্ডুলকরের ১০০টি শতরানের রেকর্ড স্পর্শের দিকেও আরও একধাপ এগিয়ে গেলেন বিরাট। সচিন ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে ৭৮২টি ইনিংসে ১০০টি শতরান করেছেন। বিরাট কোহলি ৫১৭ ম্যাচে ৫৭৩তম ইনিংসে পেলেন আন্তর্জাতিক ক্রিকেটের ৮০তম শতরানটি। টেস্টে ২৯টি, ওডিআইয়ে ৫০টি ও টি ২০ আন্তর্জাতিকে ১টি শতরান আছে কোহলির।

চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট এদিন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ২০ বছর আগের এক কীর্তিও স্পর্শ করলেন। ২০০৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালে কেনিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অধিনায়ক দূরের কথা, সৌরভের আগে ও পরে এতদিন অবধি ভারতের কেউ বিশ্বকাপ সেমিফাইনালে শতরান পাননি।

বিরাট কোহলি অধিনায়ক হিসেবে বিশ্বকাপ সেমিফাইনালে শতরান করতে না পারলেও আজ শতরান করে দাদার কীর্তি স্পর্শ করে ফেললেন। বিরাট শতরানে পৌঁছলেন ১০৬ বলে। আটটি চার ও ১টি ছয়ের সৌজন্যে। সেলিব্রেশনেও দেখা গেল অভিনবত্ব। বিসিসিআই সচিব জয় শাহের পাশে দাঁড়িয়ে করতালি দিলেন খোদ সচিন। ফ্লাইং কিস উপহার দেন অনুষ্কা শর্মা।

এদিকে, ভারত কিউয়িদের উপর বিশাল রানের বোঝা চাপাতে চলেছে। রোহিত শর্মা তিন রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। শুভমান গিল রিটায়ার্ড হার্ট হন ৭৯ রানে। ৩৫ বলে অর্ধশতরান পূর্ণ করার পরও আগ্রাসী ব্য়াটিং চালিয়ে যাচ্ছেন শ্রেয়স আইয়ার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+