Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: পরিশ্রম করেও সেরা ফিল্ডারের পদক পেলেন না বরুণ, ওয়াংখেড়ে আমির ফিরে গেলেন স্মৃতির সরণিতে

টেস্ট এবং একদিনের সিরিজে খুব একটা ভালো ছন্দে না থাকলেও টি২০ ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স অব্যাহত ভারতীয় দলের। শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার পর এবার ইংল্যান্ডকেও হেলায় হারিয়ে দিল টিম ইন্ডিয়া। প্রতিটি সিরিজ শেষে বিসিসিআই -এর পক্ষ থেকে সেই সিরিজের সেরা ফিল্ডার কে পদক দেওয়া হয়।

২০২৩ সালের একদিনের বিশ্বকাপ থেকে এই নীতি চালু হয়েছে, ব্যতিক্রম হলো না ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের পরও। এই সিরিজে কে পেলেন ইম্প্যাক্ট প্লেয়ায়ের পুরস্কার, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সোমবার একটি ভিডিও সেটাই প্রকাশ করা হলো।

বিসিসিআইয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে। প্রথমে বক্তব্য পেশ করছেন দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। তিনি বলেছেন, আমরা এই সিরিজের আগ্রাসীর ফিল্ডিংই তুলে ধরেছি। শুধুমাত্র আগ্রাসীই নয় একইসঙ্গে প্রত্যেকেই মাঠে যে চরিত্র ফিল্ডিং-এর সময় দেখিয়েছে তা এক কথায় অসাধারণ। অনেক প্রতিকূলতা ছিল এই গোটা সিরিজে। কোথাও অতিরিক্ত শিশির ছিল, কোথাও বড় মাঠ ছিল, কোথাও আলোর সমস্যা ছিলষ কিন্তু সব কিছুকে অতিক্রম করে আমরা মাঠে দুরন্ত ফিল্ডিং প্রদর্শন করেছি।

একইসঙ্গে তিনি বলেন, বরুণ চক্রবর্তীর ফিল্ডিংয়ে প্রচুর জোর দিয়েছেন এবং মাঠেও সেটার প্রভাব দেখা গিয়েছে। এরপরই দিলীপ অনুরোধ করেন দলের অধিনায়ক সূর্য কুমার যাদবকে পদকটি জয়ী ক্রিকেটারকে তুলে দেওয়ার জন্য সূর্য প্রথমে পদকটি নিয়ে বরুনের কাছে যান। কিন্তু সেখান থেকে ফিরে আসেন এরপর তিনি পদকটি ধ্রুব জুরেলের গলায় পরিয়ে দেন। জুরেলই এই সিরিজে ইম্প্যাক্ট ক্রিকেটারের পুরস্কার জিতলেন।


অন্যদিকে রবিবার মুম্বইয়ে টি২০ সিরিজের শেষ ম্যাচ দেখতে মাঠে একাধিক নক্ষত্র উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন আমির খান। তিনি ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসে স্মৃতি সরণীতে ফিরে গেলেন। এই স্টেডিয়ামে বলিউড অভিনেতা একাধিক ভারতীয় দলের ম্যাচ দেখেছেন। তার মধ্যে সেরা ম্যাচের কথা বলতে গিয়ে তিনি বলেন ২০১১ সালে একদিনের বিশ্বকাপের ফাইনাল আমি কখনোই ভুলবো না কারণ সেই ম্যাচ জিতেই ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এর পাশাপাশি আরও একটা ম্যাচের কথা বলতে পারি সচিনের বিদায়ী ম্যাচ সেই ম্যাচেও আমি উপস্থিত ছিলাম।

মুম্বইয়ের ম্যাচ ঘিরে বসেছিল নক্ষত্র সমাবেশ। ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক উপস্থিত ছিলেন। পাশাপাশি অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, মুকেশ আম্বানিরাও উপস্থিত ছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+