IND vs ENG: কেএল রাহুলকে নিয়ে ইউ-টার্ন বিসিসিআইয়ের, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ফিরতে হবে বাইশ গজে!
চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে কারা থাকবেন তা নিয়ে চলছে বিস্তর চর্চা। কাদের দলে রাখা হবে আর কাদেরই বা বিশ্রামে পাঠানো হবে তা নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। প্রতিদিনই নিত্য নতুন আপডেট উঠে আসছে। এবার কেএল রাহুলকে নিয়ে ইউ-টার্ন বিসিসিআইয়ের!
প্রাথমিকভাবে জানা গিয়েছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে কেএল রাহুলকে বিশ্রাম দেওয়ার পরে। তবে শনিবার রাহুলকে নিয়ে পাওয়া গেল অন্য আপডেট। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিসিসিআই রাহুলকে নিয়ে ইউ-টার্ন করেছে এবং তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদনে রাহুলকে বোর্ডের পক্ষ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে অংশ নিতে বলা হয়েছে বলেই উল্লেখ করা হয়েছে। এর আগে, প্রতিবেদনে একাধিক দাবি করা হয়েছিল যে ইউকেটরক্ষক-ব্যাটারকে একদিনের সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে। তবে ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দলে তাঁর জায়গা নিশ্চিত করা হয়েছিল। তবে টিম ম্যানেজমেন্ট এখন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে বলেই খবর প্রকাশ্যে আসছে।
বিসিসিআই কেএল রাহুলকে ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে খেলতে বলেছে। কর্ণাটক ব্যাটার বর্ডার-গাভাসকর ট্রফির শেষে বিশ্রাম চেয়েছিলেন, একইসঙ্গে তাঁর স্ত্রী সন্তান সম্ভবা, এই সময়টা পরিবারের পাশেই থাকতে চেয়েছিলেন রাহুল। এমনকি কর্ণাটকের বিজয় হাজারে ট্রফির নক আউট ম্যাচগুলি থেকেও নিজেকে সরিয়ে নেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ভারতের জন্য প্রস্তুতি মঞ্চ হতে চলেছে।
আাগমী ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ খেলতে নামছে ভারত। হোম সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৫টি টি২০ এবং ৩টি একদিনের ম্যাচ খেলবে। তার পরেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্ট ১৯ ফেব্রুয়ারি শুরু হবে।
২০২৩ সালের একদিনের বিশ্বকাপে রাহুল ভালো খেলেছিলেন। সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে কেএল রাহুল বেশিরভাগ ম্যাচেই ওপেন করার সুযোগ পেয়েছিলেন। ৫ ম্যাচে ১০ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৭৬ রান। ঘরের মাঠে খারাপ খেললেও অস্ট্রেলিয়ায় গিয়ে কিন্তু রানের দেখা পেয়েছেন রাহুল।
অস্ট্রেলিয়া সফরে তাঁর ওপেনিং পার্টনারের বদল ঘটেছিল দুই বার। প্রথমে রাহুল যশস্বীর সঙ্গী হন পরে আবার রোহিত ফেরেন ওপেনিংয়ে, শেষ টেস্টে রাহুলের সঙ্গে ওপেন করেন। ব্যাটিং অর্ডারের স্থান বদলে গেলেও নিজের পারফরম্যান্স ধরে রাখেন রাহুল। পারথের দ্বিতীয় ইনিংসে যশস্বীর সঙ্গে ২০০ রানের পার্টনারশিপ তৈরি করে রেকর্ড সৃষ্টি করেন।
একইসঙ্গে জানা গিয়েছে যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর এবং অর্শদীপ সিং ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে থাকতে পারেন। তবে চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না ময়াঙ্ক যাদব।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications