Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: ভারতের স্পিন জুজুতে কুপোকাত ইংল্যান্ড, চেন্নাইয়ে জিততে সূর্যদের চাই ১৬৬

IND vs ENG: ভারতের স্পিনারদের সামলানোর ওষুধ খুঁজে পাচ্ছে না ইংল্যান্ড। কলকাতার পর চেন্নাইয়েও আজ স্পিন-জুজুতেই কাঁপল ইংল্যান্ড।

টস জিতে এদিনও ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ইংল্যান্ড তুলল ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান। ২টি করে উইকেট অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীর।

IND vs ENG

ইংল্যান্ড শুরুটা খারাপ করেনি। ৬ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ৫৮। ৫.১ ওভারে ৫০ রান পূর্ণ হয়। ১০০ রান আসে ১২.১ ওভারে। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৩০ বলে ৪৫ রান করলেন অধিনায়ক জস বাটলার। ২টি চার ও তিনটি ছয় মারলেন।

টি২০ আন্তর্জাতিকে এদিন ১৫০টি ছয় মারার নজির গড়লেন বাটলার। গাস অ্যাটকিনসনের জায়গায় দলে আসা ব্রাইডন কার্স দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। তিনি রান আউট হন ১৭ বলে ৩১ রান করে।

অর্শদীপ সিংয়ের প্রথম বলে চার মারলেও চতুর্থ বলেই বড় শট খেলতে গিয়ে আউট হন ফিল সল্ট। ২০২৪ থেকে ধরলে প্রথম ৬ ওভারে সবচেয়ে বেশি উইকেট দখলের নজির এদিন সল্টকে ফিরিয়ে গড়লেন অর্শদীপ। সল্ট করেন ৩ বলে ৪।

বেন ডাকেট ৬ বলে ৩ রান করে ওয়াশিংটন সুন্দরের শিকার। সুন্দর ও ধ্রুব জুরেল আজ খেলছেন নীতীশ কুমার রেড্ডি সিরিজ থেকে ও রিঙ্কু সিং দুটি ম্যাচ থেকে ছিটকে যাওয়ায়। হ্যারি ব্রুক ৮ বলে ১৩ রান করে ফের বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলেন।

ব্রুক ইডেনেও বরুণের বলে বোল্ড হয়েছিলেন। পরে বলেছিলেন, বরুণ অসাধারণ বোলার। তাঁর বল আগাম বোঝা কঠিন। তবে ইডেনে ধোঁয়াশায় সমস্য়া হয়েছিল বরুণ-সহ স্পিনারদের সামলাতে। কিন্তু আজ চেন্নাইয়ে কোনও ধোঁয়াশা ছিল না। ব্রুক বোল্ড বলেন বরুণের বলে, বাকিরাও স্পিন খেলতে গিয়ে নাজেহাল।

লিয়াম লিভিংস্টোন ১৪ বলে ১৩ রান করেন। এই ম্যাচে অভিষেক হয় জেমি স্মিথের। অভিষেক শর্মার প্রথম দুই বলে ছয়, চার হাঁকিয়ে তৃতীয় বলেই আউট হলেন। স্মিথ করেন ১২ বলে ২২। জেমি ওভার্টন ৭ বলে ৫, আদিল রশিদ ১১ বলে ১০ রান করেন।

শেষ পাঁচ ওভারে ইংল্যান্ড ৪৪ রান তোলে, হারায় তিনটি উইকেট। জোফ্রা আর্চার ৯ বলে ১২ ও মার্ক উড ৩ বলে ৫ রানে অপরাজিত থাকেন। ভারতের সহ অধিনায়ক অক্ষর প্যাটেল ৪ ওভারে ৩২ ও বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৮ রান খরচ করে ২টি করে উইকেট দখল করলেন।

অর্শদীপ সিং ৪ ওভারে ৪০, হার্দিক পাণ্ডিয়া ২ ওভারে ৬, ওয়াশিংটন সুন্দর ১ ওভারে ৯ ও অভিষেক শর্মা ১ ওভারে ১২ রান দিয়ে ১টি করে উইকেট পেলেন। রবি বিষ্ণোই ৪ ওভারে ২৭ রান দিয়ে এদিনও উইকেট পাননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+