IND vs ENG: ‘বাগানে ঘোরা ক্রিকেটারদের’ সঙ্গে এক ফ্রেমে অধিনায়ক, অবসর নিয়েও দিলেন বিরাট আপডেট
ধরমশালায় টেস্ট জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান মজবুত করেছে টিম ইন্ডিয়া। বাজবলের দাপটকে হেলায় হারিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ৪-১ ফলে সিরিজ জিতে নিয়েছে ভারত। একইসঙ্গে এই সিরিজ থেকে প্রাপ্তি একাধিক নতুন মুখ। যারা আগামী দিনে ভারতীয় দলকে ভরসা দিতে পারেন।
ইংল্যান্ডের দুরন্ত দলের বিরুদ্ধে ভারতের এই সিরিজ় জয়টা বিশেষ তাত্পূর্যপূর্ণ কারণ বিরাট কোহলি, মহম্মদ শামি, কেএল রাহুলের মতো সিনিয়ারদের অনুপস্থিতিতেই জয়টা এসেছে। কেএল রাহুলও একটি টেস্টের পরেই সিরিজ় থেকে ছিটকে গিয়েছিলেন। সিনিয়ারদের অনুপস্থিতিতে তরুণদের সুযোগ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট, আকাশ দীপ-ধ্রুব জুরেলরা সেই আস্থার মর্যাদা রেখেছেন।

সিরিজ জয়ের পরই ভারত অধিনায়ক সরফরাজ খান, শুভমাযশসন গিল, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়ালের সাথে একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। মজা করে এই ছবির ক্যাপশনও দিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক লিখেছেন, "বাগানে ঘোরা যুবকদের সঙ্গে।" আসলে ধরমশালা টেস্ট চলাকালীন তরুণ ক্রিকেটারদের ধমক দিয়ে রোহিতকে বলতে শোনা গিয়েছিল বাগানে ঘুরতে এসেছ নাকি!
মাঠে যেমন একদিকে কঠোর অধিনায়ক তিনি, মাঠের বাইরে তেমনই তরুণ ক্রিকেটারদের স্নেহ করেন রোহিত। তাই সিরিজ জয়ের পরই তরুণ ক্রিকেটারদের নিয়ে ছবি পোস্ট করলেন হিটম্যান।রোহিতের নেতৃত্বে ভারত ১৬টি টেস্ট খেলেছে। ধরমশালায় অধিনায়ক হিসেবে রোহিত দশম টেস্ট জয়ের সাক্ষী থাকলেন। রোহিতের অধিনায়কত্বে ভারত চারটি টেস্টে হেরেছে, ২টি ড্র হয়েছে।
সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্স টি২০ অধিনায়কের আসন থেকে রোহিতকে সরিয়েছে। সেই জবাব যেন একের পর এক সিরিজ জিতেই দিলেন রোহিত। শনিবার ৪-১ ব্যবধানে সিরিজ জয়, তার সাম্প্রতিক নজির হয়ে থাকল।
ধরমশালায় পঞ্চম টেস্ট শেষে রোহিতকে তাঁর ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'যেদিনকে সকালে উঠে আমার মনে হবে যে আমি আর নিজের সেরাটা দিতে পারছি না, সেইদিনই সঙ্গে সঙ্গে আমি অবসর নিয়ে নেব। তবে বিগত কয়েক বছর ধরে আমি নিজের সেরা ক্রিকেটটা খেলছি।'












Click it and Unblock the Notifications