IND vs ENG: অশ্বিনের ফাইভ স্টার, রোহিতদের দুরন্ত প্রত্যাবর্তন, সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে
রাঁচি টেস্টের দ্বিতীয় দিন যদি ইংল্যান্ডের হয় তবে তৃতীয় দিন অবশ্যই ভারতের। তৃতীয় দিনে দুরন্ত প্রত্যাবর্তন করল ভারত। সকালে ধ্রুব জুরেল ব্যাট হাতে জমাট ইনিংস খেলেন। আর বল হাতে ভারতকে খেলায় ফেরালেন অশ্বিন কুলদীপ জুটিয় দুই স্পিনারের বলে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৫ রানেই শেষ হল। ভারতকে জিততে হলে করতে হবে ১৯২ রান।
৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে ইংল্যান্ড। অশ্বিন-কুলদীপ জুটি প্রথম থেকেই ব্যাকফুটে ফেলে দিয়েছিল বেন স্টোকসদের।লাঞ্চের বিরতির পর ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড দল। কিন্তু তৃতীয় দিনের পুরো সময়টাও খেলতে পারল না বাজবলের দল। রাঁচির পিচে যেন ঘূর্ণিঝড়। বল যে টার্ন করতে পারে তার আগাম আভাস ছিলই। কিন্তু তৃতীয় দিনের মাঝামাঝি সময় থেকেই এতটা টার্ন করবে তা বোঝা যায়নি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিন জুটির সামনে বেসামাল হয়ে পড়ল ইংল্যান্ড দল। দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে আগুনে পারফরম্যান্স করে পাঁচ উইকেট নিলেন অশ্বিন। প্রথমেই বেন ডাকেটকে ১৫ রানে আউট করলেন। পরের বলেই অলি পোপকে ০ রানে ফেরালেন। প্রথম ইনিংসে বড় রান করেছিলেন জো রুট। ফলে এই ইনিংসে তাঁর উপর ভরসা করেছিল ইংল্যান্ড দল। কিন্তু ১১ রান করার পরই রুটকে সাজঘরের রাস্তা দেখালেন অশ্বিনই।
অশ্বিনের সঙ্গেই সমান তালে কার্যকরী হলেন কুলদীপও। প্রথম ইনিংসে সেভাবে পারফরম্যান্স করতে পারেননি তবে দ্বিতীয় ইনিংসে নিজের নামের প্রতি সুবিচার করলেন চায়নাম্যান। অর্ধশতরান করা জ্যাক ক্রলিকে বোলড করলেন। বেন স্টোকসকে ৪ রানে আউট করলেন কুলদীপ চা পানের বিরতিতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্কোর ৫ উইকেকেট ১২০।
চা খেয়ে এসে আরও তরতাজা বোলিং করতে শুরু করলেন ভারতীয় স্পিনাররা। ৩০ রান করে জাদেজার বলে রজত পাটীদারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন জনি বেয়ারস্টো। টম হার্টলি ৭ এবং অলি রবিনসন ০ রানে আউট হলেন কুলদীপের বলে। শেষ দিকে বেন ফোকস ও শোয়েব বসির কিছুটা চেষ্টা করলেন লিড বাড়ানোর। কিন্তু ১৭ রান করার পরই অশ্বিনের শিকার হলেন ফোকস। অ্যান্ডারসনকে ০ রানে ফিরিয়ে ফাইভ স্টারের কোটা পূর্ণ করলেন অশ্বিন।
একইসঙ্গে এই ইনিংসে বোলিংয়ের সময় একটি রেকর্ডও করলেন অশ্বিন। এবার ঘরের মাঠে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী হলেন অশ্বিন। টপকে গেলেন অনিল কুম্বলেকে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪০। ভারতকে জয়ের জন্য করতে হবে ১৫২ রান। হাতে ১০ উইকেট।
অথচ দিনের শুরুটা একেবারেই অন্যরকম হয়েছিল। ৭ উইকেটে ২১৯ রান নিয়ে খেলতে নামে ভারত। শেষ পর্যন্ত ৯০ রান করলেন ভারতকে বিপদসীমা পার করালেন জপরকেল। ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩০৭ রানে। ভারত পিছিয়ে থাকল ৪৬ রানে। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ডের ইনিংস। ফলে ১৫২ রান করতে পারলেই ম্যাচ ও সিরিজ জিতে যাবে ভারত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications