IND vs ENG: বিরাট প্রথম দুটি টেস্ট থেকে সরায় ভাগ্য খুলবে পূজারার? বিকল্প হওয়ার দৌড়ে বাংলার ক্রিকেটারও
IND vs ENG: বৃহস্পতিবার থেকে হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। তার আগেই ধাক্কা খেল রোহিত শর্মার দল।
ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্ট থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি। ফলে তাঁর বিকল্প দ্রুত খুঁজে নিতে হবে নির্বাচকদের। এই পরিস্থিতিতে চেতেশ্বর পূজারার ভাগ্য খুলবে, নাকি তরুণ ক্রিকেটারদের উপর আস্থা রাখা হবে, তা নিয়ে চলছে চর্চা।

বিরাট কোহলি গতকালই পৌঁছেছিলেন হায়দরাবাদে। আজ তাঁর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যাওয়ার কথা থাকলেও যাননি। কোহলিকে দেখা যায়নি হায়দরাবাদে দলের অপশনাল প্র্যাকটিসেও। বিসিসিআই এরপর জানায়, ব্যক্তিগত কারণে কোহলি প্রথম দুটি টেস্টে খেলতে পারছেন না।
কোহলি অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের জানিয়েছেন, দেশের হয়ে খেলাকেই তিনি অগ্রাধিকার দেন। কিন্তু ব্যক্তিগত জীবনে এমন কিঠু পরিস্থিতি আসে যেখানে তাঁর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বিরাটের ব্যক্তিগত কারণ নিয়ে জল্পনা করতে সংবাদমাধ্যমগুলির প্রতি আর্জি জানিয়েছে বিসিসিআই।
বিরাটের ব্যক্তিগত পরিসরে গোপনীয়তার পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেই অনুরোধও করা হয়েছে। কিন্তু তাতে জল্পনা থামার নয়। বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা। সে কারণেই বিরাট অনুষ্কার পাশে থাকতে প্রথম দুটি টেস্ট খেলতে না পারার অপারগতার কথা জানিয়েছেন।
এই পরিস্থিতিতে বিরাট কোহলির পরিবর্তে কাকে দলে নেওয়া হবে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। দ্রুতই ভারতীয় নির্বাচকরা পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে দেবেন বলে জানিয়েছে বিসিসিআই। বিরাটের অনুপস্থিতিতেও দল ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফর্ম করবে বলে আশাবাদী বোর্ডকর্তারা।
বিরাটের বিকল্প হিসেবে চারজনের নাম উঠে আসছে। প্রথমেই চেতেশ্বর পূজারা। গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শেষবার টেস্ট খেলেছেন পূজারা। পূজারা এবারের রঞ্জিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে অপরাজিত ২৪৩ রান করেছিলেন। এরপর সৌরাষ্ট্রের হয়ে হরিয়ানা ম্যাচে ৪৯ ও ৪৩ এবং বিদর্ভের বিরুদ্ধে ৪৩ ও ৬৬ রান করেছেন।
রজত পাটীদার ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে ১১১ ও ১৫১ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ইনিংসে তিনি আউট হন ৪ রানে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে শেষ তিনটি ইনিংসে সরফরাজ খান করেন ৯৬, ৪ ও ৫৫ রান।
দক্ষিণ আফ্রিকায় ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গায় ভারতীয় টেস্ট দলে রিজার্ভ ওপেনার হিসেবে সুযোগ পেয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ। বাংলার এই ব্যাটারকে ভারতীয় এ দলের অধিনায়ক করা হয়। অভিমন্যু অবশ্য ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ৩২, ৪ ও ০ রানে আউট হয়েছেন।
বিরাটের না থাকা টেস্টে মিডল অর্ডারে ভারতের শক্তি কমাল। শ্রেয়স আইয়ার, শুভমান গিল মিডল অর্ডারে খেলতে পারেন। লোকেশ রাহুলকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলিয়ে কেএস ভরত বা ধ্রুব জুরেলকে উইকেটের পিছনে দাঁড় করাতেও পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications