Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: আইসিসির নিয়মকে বুড়ো আঙুল, কাঠগড়ায় শ্রীনাথ! হর্ষিতকে খেলানো মানতে পারছেন না বাটলার

IND vs ENG: পুণেতে চতুর্থ টি২০ আন্তর্জাতিক জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারত। তবে সেই ম্যাচে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে হর্ষিত রানার বিতর্কিত অভিষেক।

কেভিন পিটারসেন, নিক নাইটের মতো অনেক বিশেষজ্ঞই মনে করছেন, আইসিসির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছে ভারত। শিবম দুবের কনকাসন সাব হিসেবে হর্ষিত রানাকে নামানো মানতে পারছেন না জস বাটলার।

IND vs ENG

ইংল্যান্ড অধিনায়ক বাটলার যদিও বললেন, যেভাবে ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল তাতে ম্যাচ জেতা উচিত ছিল। এরই মধ্যে বাটলার সরব হলেন হর্ষিত প্রসঙ্গে। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুঝিয়ে দিলেন নিজের অসন্তোষের কথা। উল্লেখ্য, শিবমের কনকাসন সাব হিসেবে হর্ষিতের নাম সরকারিভাবে ঘোষণা করা হয় ইংল্যান্ড ইনিংসের নবম ওভারের শেষে।

আইসিসির নিয়ম অনুযায়ী, যদি কোনও ক্রিকেটার চোট পান, তাহলে কনকাসন হিসেবে তাঁর মানের কাউকেই নামাতে হবে। লাইক-ফর-লাইক রিপ্লেসমেন্ট। হর্ষ ভোগলে গতকালই ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, তিনি ভেবেছিলেন শিবম দুবের জায়গায় রামনদীপ সিংকে নামানো হতে পারে। দুজনেই ব্যাটিং অলরাউন্ডার।

কিন্তু হর্ষিত জোরে বোলার। শিবমের মতো ব্যাটিং অলরাউন্ডার নন। দুবে ৩৪ বলে ৫৩ করেন। ১৯.৫ ওভারে তাঁর হেলমেটে বল লেগেছিল। ফিজিও কনকাসন টেস্ট চালান। তারপরও খেলা চালিয়ে যান দুবে। শেষ বলে রান আউট হন। তারপরই হর্ষিতকে কনকাসন সাব হিসেবে ঘোষণা করে ভারত। বিষয়টি হয়ে দাঁড়ায় আইপিএলের ইমপ্যাক্ট সাবের মতো! তা নিয়েই তুঙ্গে বিতর্ক।

বাটলার গতকাল ম্যাচের শেষে বলেন, হর্ষিতকে খেলানো মোটেই লাইট-ফর-লাইক রিপ্লেসমেন্ট নয়। এটা বোঝাতে গেলে আমরা সহমত নই। দুজনকে সমমানের হতে গেলে হয় শিবম দুবের বলের গতি ঘণ্টায় ২৫ মাইল বাড়াতে হবে, নয়তো হর্ষিতকে ব্যাটিংয়ের মান অনেকটাই উন্নত করতে হবে।

বাটলার বলেন, যা হয়েছে তা খেলার অঙ্গ। আমাদের ম্যাচটি জেতাও উচিত ছিল। কিন্তু কনকাসন সাবের সিদ্ধান্তের সঙ্গে আমরা সহমত নই। বাটলারের অসন্তোষে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পাশাপাশি প্রশ্ন উঠছে ম্যাচ রেফারির ভূমিকা নিয়েও। কেন না, সব নিয়ম দেখেশুনে তিনিই শেষ অবধি সবুজ সঙ্কেত দেন। এ ক্ষেত্রে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ।

বাটলারের দাবি, হর্ষিতকে কনকাসন সাব করার ব্যাপারে তাঁদের সঙ্গে কথাই বলা হয়নি। বাটলার বলেন, ব্যাট করতে নেমে আমিও ভাবছিলাম হর্ষিত কার জায়গায় খেলছেন? পরে জানতে পারি, হর্ষিত কনকাসন সাব। এই সিদ্ধান্ত আমরা একেবারেই মানতে পারিনি।

বাটলারের কথায়, এটা মোটেই লাইক-ফর-লাইক রিপ্লেসমেন্ট নয়। আমাদের বলা হয়, ম্যাচ রেফারি নাকি সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তবে কিছু স্বচ্ছতার বিষয়ে আমরা জাভাগল শ্রীনাথকে কিছু প্রশ্ন করব। তবে বলছি না, এর জন্যই আমরা হেরেছি। কিছু সুযোগ কাজে লাগাতে পারিনি। তবে কনকাসন সাব নিয়ে স্বচ্ছতার জন্যই কিছু বিষয় জানা জরুরি।

ভারতের বোলিং কোচ মর্নি মরকেল বলেন, শিবম দুবে ভারতের ইনিংসের শেষে মাথার যন্ত্রণা অনুভব করছিলেন। সে কারণে আমরা পরিবর্তের নাম পাঠাই। বাকি সিদ্ধান্ত ম্যাচ রেফারির। যখন এই সিদ্ধান্ত হয়, হর্ষিত ডিনার করছিলেন। ফলে আমরা যতটা দ্রুত পারি তাঁকে মাঠে নামাই।

হর্ষিত রানা প্রথম বল করতে যান ইংল্যান্ড ইনিংসের দ্বাদশ ওভারে। দ্বিতীয় বলেই তিনি উইকেট নেন। হর্ষিত জানান, ইংল্যান্ডের ব্যাটিং শুরুর ২ ওভারের মাথায় তিনি জানতে পারেন কনকাসন সাব হিসেবে নামতে হবে। অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম টি২০ আন্তর্জাতিকে অভিষেকের মুহূর্তের। যখন সুযোগ এলো, তখন আর পরিস্থিতির কথা ভাবিনি। নিজের সেরাটা দিয়েছি। কেকেআরের হয়ে ডেথ ওভারে বোলিংয়ের অভিজ্ঞতাই কাজে লাগিয়েছি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+