Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: অনুশীলনেই জনজোয়ার, বিরাট-রোহিতদের মহড়া দেখতেই ভরে গেল গ্যালারি, দেখুন ভিডিও

রবিবার কটকের মেগা ম্যাচ। দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ ঘিরে বিগত কয়েক সপ্তাহ ধরেই ওডিশার এই শহরে বৃদ্ধি পাচ্ছে উন্মাদনার পারদ। কারণ দীর্ঘদিন পর আবার কোনও আন্তর্জাতিক ক্রিকেটে আসর বসতে চলেছে কটকে। শুক্রবার সন্ধ্যার পরই কটকে চলে আসে ভারতীয় দল। বিমানবন্দরে ভারতীয় দলের সদস্যদের ঘিরে দেখা গিয়েছিল চরম উন্মাদনা।

এমনকি কি হোটেলে প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতীয় তারকাদের রাজকীয় ভাবে বরণ করে নেওয়া হয়। মঙ্গলবার শনিবার ছিল টিম ইন্ডিয়ার অনুশীলন। কিন্তু ম্যাচ এবং অনুশীলন যে আলাদা সেটা বরবাটি স্টেডিয়ামে গ্যালারি দেখে বোঝার উপায় ছিল না। বিরাট রোহিতদের অনুশীলন দেখতে কটকের গ্যালারিতে উপচে পড়ল ভিড়। গোটা গ্যালারি ছিল কার্যত ছিল কানায় কানায় পূর্ণ।

শনিবার বিকেলে অনুশীলন শুরু করে ভারতীয় দল কিন্তু তার কয়েক ঘন্টা আগে থেকেই স্টেডিয়ামের বাইরে ছিল লম্বা লাইন ছিল। ম্যাচের দিন ঠিক যে ধরনের চিত্র দেখা যায় কোন স্টেডিয়ামের সামনে সেই একই চিত্র দেখা গেল শনিবার কটকে টিম ইন্ডিয়ার অনুশীলনের দিনে। কটকের মানুষের এই ম্যাচ ঘিরে উৎসাহ কতটা সেটা ফের একবার প্রমাণিত হল।

একই সঙ্গে ওডিশার একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ইংল্যান্ডের ক্রিকেটাররা ম্যাচের আগের দিন গলফ খেলেছেন, একাধিক ইংল্যান্ডের ক্রিকেটার গলফ খেলা নিয়ে মেতে ছিলেন। এই ম্যাচে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি, নাগপুরে প্রথম একদিনের ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি তবে শনিবার কটকে ভারতীয় দলের সঙ্গে পুরো দমেই অনুশীলন করলেন কোহলি। বিরাটকে নিয়ে কটকের গ্যালারিতে ছিল গগনভেদী চিৎকার।


কটকের বরবাটি স্টেডিয়ামে ১৯৮২ সালে প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জেতে ভারত। কটকের এই স্টেডিয়ামে শেষবার একদিনের আন্তর্জাতিক হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বর মাসে। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩১৬ রানের টার্গেট তাড়া করে ভারত হারিয়েছিল। ৮১ বলে ৮৫ রানের ইনিংস খেলে বিরাট কোহলি ম্যাচের সেরা হয়েছিলেন। এই ম্যাচেও বিরাটের থেকে রয়েছে রানের প্রত্যাশা।


এখনও পর্যন্ত ১৯টি একদিনের ম্যাচ এই স্টেডিয়ামে খেলা হয়েছে। এরমধ্যে ভারত খেলেছে ১৫টি ম্যাচ। এই ১৭ টি ম্যাচের মধ্যে ভারত জয় পেয়েছে ১৩টি ম্যাচে। চারটি ম্যাচ হেরেছে। এই ম্যাচ থেকেই সিরিজ জয়ই লক্ষ্য ভারতের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+